৩৮ বছরে পা রেখেছে ময়মনসিংহের প্রথম আবৃত্তি সংগঠন, শব্দ-আবৃত্তি চর্চা কেন্দ্র। ১৯৮৫ সালের ১৪ আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল সংগঠনটি।
৯০ দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সস্মিলিত সাংস্কৃতিক জোটের সাথে সাংস্কৃতিক আন্দোলনে শব্দের বড় অগ্রবর্তী ভূমিকা ছিল। ঢাকার বাইরে প্রথম ‘আবৃত্তি সমন্বয় পরিষদ’ গঠনেও প্রধান ভূমিকা রাখে শব্দ। আবৃত্তিকে নিয়ে যায় সাধারণ মানুষের কাতারে।
ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধুকে নিবেদিত, কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে পলাশ চৌধুরীর গ্রন্থনায় ‘সেই শোকগাঁথা’ নামের আবৃত্তি প্রযোজনা দিয়ে উদ্বোধন হয় সংগঠনটি। কেন্দ্রের উদ্বোধন করেছিলেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মতিউর রহমান। শব্দ আবৃত্তি সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা পলাশ চৌধুরী।







