আন্তর্জাতিক

সাউথ ইউরোপে তীব্র তাপপ্রবাহ-দাবানল, রেড হিট অ্যালার্ট জারি

সাউথ ইউরোপে দাবানল ও তাপপ্রবাহের দৃশ্য, আগুন ছড়াচ্ছে পাহাড়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-বিবিসি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তীব্র তাপপ্রবাহের ফলে সৃষ্ট দাবানলে পুড়ছে সাউথ ইউরোপের অনেক বনভূমি। এই পরিস্থিতিতে ফ্রান্স, ইটালি, স্পেন ও পর্তুগালের একাংশে রেড হিট অ্যালার্ট জারি করা হয়েছে।

আজ (১২ আগস্ট) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এসব অঞ্চলে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছায় হাজার হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন।

বিজ্ঞানীরা সতর্ক করে জানান, জলবায়ু পরিবর্তন ভূমধ্যসাগরীয় অঞ্চলের গ্রীষ্মকে আরও গরম ও শুষ্ক করছে। যা এমন দীর্ঘ ও তীব্র অগ্নিকাণ্ড সৃষ্টিতে সহায়তা করছে। ফ্রান্সের প্রায় তিন-চতুর্থাংশ অঞ্চল হিট অ্যালার্টের আওতায় রয়েছে।

স্পেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, মাদ্রিদে দগ্ধ হয়ে ১ জন মারা গেছেন। এছাড়া সেভিল ও কর্ডোবায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্তুগালে দমকলকর্মীরা ৩টি বৃহৎ দাবানল বন্ধে লড়াই করেছেন।

স্পেনের ট্রানকোসোর কাছে দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইটালিতে হিটস্ট্রোকে এক শিশুর মৃত্যু হয়েছে। এরইমধ্যে রোম, মিলান ও ফ্লোরেন্সসহ ১৬টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

বিষয়:দাবানল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…