ককরোচ জনতা পার্টি-সিজেপি’র আন্দোলনে সমর্থন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান নেওয়ায় লোকসভার বিরোধীদলীয় ও কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি দিয়েছে পুলিশ। অবস্থান কর্মসূচি থেকে অখিলেশ যাদবসহ অন্য যেসব শীর্ষ নেতাকে আটক করা হয়েছিল, তাদেরও ছেড়ে দেওয়া হয়েছে। সরকার এ বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে। তবে কংগ্রেসের বিক্ষোভকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি।






