চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানী জুড়ে জলাবদ্ধতা, ভেঙ্গে পড়েছে অসংখ্য গাছ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বৃষ্টির ফলে গাছ ভেঙে পড়েছে ঢাকার রাস্তায়, যানবাহন ও মানুষজন ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোর থেকে কয়েক ঘণ্টার বৃষ্টিতে তীব্র গরমে কিছুটা প্রশান্তি আসলেও দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। বৃষ্টিতে রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তেজগাঁ এলাকায় ভেঙ্গে পড়েছে অসংখ্য গাছ।

মঙ্গলবার ৩ আগস্ট ভোর ৫টা থেকে বৃষ্টি শুরু হয়। এতে রাজধানীর আজিমপুর, পলাশি, নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান, শুক্রাবাদ, খিলক্ষেত, বারিধারা, মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, গুলশান, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় জলাবন্ধতা সৃষ্টি হয়েছে।

Banglabid

এতে দুর্ভোগে পড়েছেন রাজধানীর মানুষ। সকালে রাস্তায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। স্কুল, কলেজ , অফিসে যেতে পোহাতে হচ্ছে দুর্ভোগ। অন্যদিকে, রাজধানীর তেজগাঁও এলাকায় ইম্পালস হাসপাতাল সংলগ্ন রাস্তায় বৃষ্টি ও ঝড় বাতাসে ধসে পড়েছে শতবর্ষী বিরাট একটি গাছ। এতে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

অফিসে চাকরিজীবী একজন চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রায় আধাঘণ্টা থেকে রাস্তায় দাড়িয়ে আছি, কোনো রিক্সা নাই। উপর থেকে হেঁটে যাওয়ার মতোও পরিস্থিতি নাই। কারওানবাজার এলাকায় পানি জমেছে।

Reneta

সোমবার ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ উড়িষ্যা এবং  তার সাথে এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ছত্তিশগড়ের আশেপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

 

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাছ ধসজলাবদ্ধতাবৃষ্টিরাজধানী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি গ্রেপ্তার

পরবর্তী

টানা ১৭ মিনিট করতালি পেল পেদ্রো আলমোদোভারের ছবি

পরবর্তী
দুই নারী বসে আলোচনা করছেন, একে অপরের সঙ্গে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ১৭ মিনিট করতালি পেল পেদ্রো আলমোদোভারের ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মোদী সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা এবং বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে ভারতের চ্যালেঞ্জ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT