বাংলাদেশ

জাতীয় ঐকমত্য কমিশনের সপ্তম বৈঠক আজ

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত, অংশগ্রহণকারীরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঐকমত্য কমিশনের সপ্তম বৈঠক, যেখানে বিভিন্ন সদস্যরা অংশগ্রহণ করে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকের সপ্তম দিন আজ রোববার (২৯ জুন)। আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে সংস্কার প্রস্তাবের এখনো মীমাংসা না হওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এর আগে দ্বিতীয় পর্যায়ের ছয়টি বৈঠকে ৯টি এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিনিময় হয়েছে।

গত বুধবার বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্য হয়েছে।

বিএনপি জানিয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকার বিধান নিয়ে তারা একমত হলেও, নির্বাহী বিভাগের ক্ষমতা কমানোয় তারা রাজি নয়। এছাড়া, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য আলাদা কমিটি গঠনের প্রস্তাবেরও বিরোধিতা করেছে দলটি।

এদিকে সংবিধানের মূলনীতি নিয়ে করা প্রস্তাবে বেশিরভাগ রাজনৈতিক দল সম্মত হয়েছে বলে জানা গেছে।

আজকের বৈঠকে এসব বিষয় চূড়ান্তভাবে নিষ্পত্তির চেষ্টা করা হবে বলে কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিষয়:জাতীয় ঐকমত্য কমিশন সপ্তম দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…