চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের সাবেক এমপি দবিরুল ইসলাম মারা গেছেন

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
৯:১০ অপরাহ্ণ ২৮, মে ২০২৬
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A

​কারাগার থেকে মুক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঠাকুরগাঁও-২ আসনের টানা সাতবারের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. দবিরুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার (২৮ মে) বিকালে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয় বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার। তার বয়স হয়েছিল ৭৭ বছর। ​

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। প্রায় দেড় বছর অসুস্থ অবস্থায় কারাভোগের পর অবশেষে চিরমুক্তির দেশে চলে গেলেন এই রাজনীতিবিদ। তবে বাবার মুক্তি মিললেও ওই আসনের সাবেক নবীন সংসদ সদস্য ও দবিরুল ইসলামের ছেলে মাজাহারুল ইসলাম সুজন এখনও দিনাজপুর কারাগারে বন্দি রয়েছেন।
​
​১৯৪৮ সালের ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন দবিরুল ইসলাম। ছাত্রজীবন থেকেই মেধা আর নেতৃত্বের গুণে আলো ছড়িয়েছেন তিনি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে তার রাজনৈতিক জীবনের হাতেখড়ি।
​
তৃণমূল থেকে উঠে আসা এই নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর, ১৯৮৬ সালে সিপিবির প্রার্থী হিসেবে ‘চাবি’ প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন। দলটির জেলা সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি ঠাকুরগাঁও-২ আসন থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।
​
​২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্য অনেক নেতার মতো দবিরুল ইসলামের জীবনেও নেমে আসে কারাবরণ। ওই বছরের ২ অক্টোবর দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
​
গ্রেফতারের পর থেকেই তীব্র অসুস্থতায় ভুগছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলহাজ্ব মো. দবিরুল ইসলামঠাকুরগাঁও-২বর্ষীয়ান আওয়ামী লীগ নেতামৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগের সাবেক এমপি দবিরুল ইসলাম মারা গেছেন

মে ২৮, ২০২৬

সাফের ইতিহাসে আনিকার দ্রুততম গোলের রেকর্ড, এগিয়ে বাংলাদেশ

মে ২৮, ২০২৬
প্রতীকী ছবি

বাড়িতে ঈদ করতে এসে সড়কে প্রাণ গেল দুই শিশুর

মে ২৮, ২০২৬

বিশ্বকাপ সম্প্রচার: একই বিপদে একই পথে হাঁটছে বাংলাদেশ ও ভারত

মে ২৮, ২০২৬

ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ে যা থাকছে

মে ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT