বাংলাদেশ

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের ডেঙ্গুতে মৃত্যু

তিনি আট মাসের অন্তসত্ত্বা ছিলেন

বাংলাদেশের একজন মহিলা কর্মকর্তা, কালো ও সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য একজন মহিলা কর্মকর্তার কালো ও সাদা ছবি, যা সংবাদ প্রতিবেদনের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

৩০তম বিসিএস-এর মেধাবী কর্মকর্তা নাজিয়া সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ সকালে ইন্তেকাল করেন। গত দুইদিন যাবত ডেঙ্গুতে  আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি আট মাসের অন্তস্বত্তা ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস. এম নাজিয়া সুলতানার (ডব্লিওটিও উইং) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

মঙ্গলবার ২৫ জুলাই এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী ও সিনিয়র সচিব মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাণিজ্যমন্ত্রী শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি তাঁর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছিলেন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, নাজিয়া সুলতানার অকাল মৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম।

সিনিয়র সচিব তাঁর শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা ছিলেন একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিষয়:বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মৃত্যু শোক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…