চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি ফার্মেসি অনুষদে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-রেগুলেশন বিষয়ক সেমিনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ১৭, মে ২০২৬
স্বাস্থ্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের উদ্যোগে ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি-রেগুলেটরি অথরিটি: টুওয়ার্ডস এক্সিলেন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি লেকচার থিয়েটারে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় ফার্মেসি বিভাগের অ্যালামনাই মোহা. আলমগীর হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মো. আসলাম হোসেন স্বাগত বক্তব্য দেন।

সেমিনারে জাইকার প্রধান উপদেষ্টা সায়েরি মুতো এবং মানবসম্পদ বিশেষজ্ঞ ড. ইতো মিকা প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমিরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ওষুধ শিল্প সমিতির সভাপতি মো. আব্দুল মুক্তাদির, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান নির্বাহী ও ওষুধ শিল্প সমিতির মহাসচিব মুহাম্মদ হালিমুজ্জামান, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী সহ-সভাপতি মাহবুবুল হাসান পল্লবসহ ওষুধ শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এ ছাড়া বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মো. মাহবুবুল হক, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও খ্যাতনামা ফার্মাসিস্টরা সেমিনারে অংশ নেন। ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের প্রভাষক মোকাদ্দাস ফ্লোরা অনন্ত এবং ওষুধ প্রযুক্তি বিভাগের প্রভাষক ফারিয়া নাসরিন।

সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম দেশের ওষুধ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে শক্তিশালী অংশীদারত্ব ও যৌথ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক টিকা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য দেশে ওষুধের কাঁচামাল উৎপাদনের ওপর জোর দেন তিনি।

ট্যাগ: একাডেমিয়া-ইন্ডাস্ট্রি-রেগুলেটরি অথরিটিটুওয়ার্ডস এক্সিলেন্সড. আবদুস সালামঢাকা বিশ্ববিদ্যালয়প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপকফার্মেসি অনুষদসেমিনার অনুষ্ঠিত
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

রাজধানীজুড়ে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি

পরবর্তী

জুয়ার কোটি টাকা ক্রিপ্টোতে সরিয়ে ফেলার অভিযোগ

পরবর্তী

জুয়ার কোটি টাকা ক্রিপ্টোতে সরিয়ে ফেলার অভিযোগ

ছবি: সংগৃহীত

ফর্টিফাইড আটার বাণিজ্যিক সম্ভাবনা ও প্রযুক্তিগত দিক নিয়ে টেকনোসার্ভের কর্মশালা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT