চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানের জালে ৭ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে শিরোপার মঞ্চে গেছে প্রতিযোগিতাটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। কোচ পিটার জেমস বাটলারের লাল-সবুজের দলের চোখ এখন টানা দ্বিতীয় সাফ শিরোপা উঁচিয়ে ধরায়।

৩০ অক্টোবর বাংলাদেশ সময় ৫টা ৪৫ মিনিটে দশরথেই গড়াবে শিরোপা নির্ধারণী মহারণ। ফাইনালে সাবিনা খাতুনের বাংলাদেশের সঙ্গী হবে দ্বিতীয় সেমিতে নেপাল ও ভারতের মধ্যকার জয়ী দলটি। গ্রুপপর্বে ভারতকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপচ্যাম্পিয়ন হয়ে সেমিতে এসেছিল বাংলাদেশ। পাকিস্তানের সাথে করেছিল ১-১ গোলে ড্র।

রোববার দুপুরে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সেমিফাইনালে ভুটানের বিপক্ষে প্রথমার্ধেই ৫-১ গোলের বড় ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাল-সবুজের দল ম্যাচের সপ্তম মিনিটেই লিড নেয়। বক্সের বাইরে থেকে দূরপাল্লার দর্শনীয় শটে গোল আনেন ঋতুপর্ণা চাকমা।

ম্যাচের ১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন, বক্সের বাইরে থেকে ভাসানো এক শটে জাল খুঁজে নেন তিনি। ২৬ মিনিটে লাল-সবুজদের তৃতীয় গোল আনেন অধিনায়ক সাবিনা খাতুন।

উড়তে থাকা বাংলাদেশ ম্যাচের ৩৫ মিনিটে চতুর্থ গোলের দেখা পায়। দলের এক হালি সাফল্য ও নিজের দ্বিতীয় গোলটি আনেন নাম্বার-১০ তহুরা খাতুন। ৩৭তম মিনিটেই ৫-০ করে ফেলে বাংলাদেশ। দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক সাবিনা খাতুন।

ম্যাচের ৪১তম মিনিটে ডেকি লাজোমের সাফল্যে এক গোল শোধ করে দেয় ভুটান। প্রথমার্ধে যোগ করা সময় ছিল ২ মিনিট। আরও কয়েকটি সুযোগ গড়েছিল বাংলাদেশ। শেষঅবধি সেমির এ অর্ধে ৫-১ গোলে এগিয়ে বিরতিতে যায় সাবিনার দল।

Reneta

মধ্যবিরতি থেকে ফিরে সাফল্য আনতে ৫৮ মিনিট হয়ে যায়। দুর্দান্ত পাসিংয়ে সাজানো এক গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা খাতুন। ৭২ মিনিটে ৭-১ করে দেন মাসুরা পারভীন। কর্নার থেকে সানজিদা আক্তারের বাঁকানো দর্শনীয় শটে আসা বলে মাথা ছুঁইয়ে গোল করেন মাসুরা।

ম্যাচের বাকি সময়ে ওই ব্যবধান ধরে রেখে ফাইনালের মঞ্চে যায় বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তহুরাবাংলাদেশভুটানমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টসসাবিনাসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬

সড়কপথে আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

জুন ১২, ২০২৬

১০ এ ৬ পেলেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা

জুন ১২, ২০২৬

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT