চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের মাসে ফেরি করে পতাকা বিক্রি

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
১২:৪১ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটের বিভিন্ন হাট-বাজার ও পথে পথে ফেরি করে বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকা। বিজয়ের মাস এলেই শহর থেকে গ্রামে, হাটে- বাজারে দেখা মেলে ৮/১০ ফুট লম্বা বাঁশে বেঁধে বিক্রি করা এসব পতাকা বিক্রেতাদের।

রয়েছে নানা আকারের পতাকা এবং পতাকার লোগো সংবলিত মাথা ও হাতে বাঁধার ব্যান্ড। পতাকার মধ্যে লাল সবুজের জাতীয় পতাকা যেমন রয়েছে, তেমনই রয়েছে মুক্তিযুদ্ধকালীন লাল-সবুজের মাঝে হলুদ মানচিত্র আঁকা পতাকা ও ব্যাচ।

স্থানীয়রা বলেছেন, বিজয়ের মাসে অনেকেই বাড়ির ছাদে, শিল্প-প্রতিষ্ঠানের সামনে এমনকি গাড়িতেও জাতীয় পতাকা ওড়ান। এর ফলে বিজয়ের মাস এলেই জাতীয় পতাকার চাহিদা বেড়ে যায়। আর এই সুযোগে মৌসুমী ব্যবসায়ীরা হাট-বাজারে ঘুরে ঘুরে জাতীয় পতাকা বিক্রি করছেন। শুধু পতাকা নয়, হাতে ও মাথায় বাঁধার মতো লাল-সবুজ ব্যাচও বিক্রি করছে। আর ১৬ ডিসেম্বরে লাল-সবুজ পতাকা হাতে দেখা মেলে অসংখ্য শিশু-কিশোরদের।

৫৫ বছর বয়সী আজানুর মোল্লা নামে এমনই এক মৌসুমী পতাকা বিক্রেতার সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।  তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পাইককান্দি গ্রামে। তিনি জানান, সারা বছর সংসারে অন্যান্য কাজ করলেও ১লা ডিসেম্বর পতাকা বিক্রি করার জন্য জয়পুরহাটে এসেছেন। থাকবেন এ মাসের ১৫ তারিখ পর্যন্ত।

তিনি বলেন, এ সময়টাতে পতাকা, মাথায় ও হাতে বাধার ব্যাচ ও বিজয় দিবসের অন্যান্য সামগ্রী ভালই বিক্রি হতো। তাতে এই ১৫ দিনে পতাকা বিক্রি থেকে আয় হতো প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা। কিন্তুু এবার বিশ্বকাপের খেলা চলার কারণে এ সবের প্রতি তেমন আগ্রহী নেই লোকজনদের। তাই এবার বেঁচা-কেনা কম। তারপরও দিনে ৫/৭শ টাকা বিক্রি হয়।

তিনি আরো জানান, এই বিজয় নিশান কাঁধে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে ভালোই লাগে তার। ৬ ফুটের একটি পতাকা বিক্রি করছেন ১৫০ টাকা, ৫ ফুট ১০০ টাকা, সাড়ে ৩ ফুট ৮০ টাকা, আড়াই ফুট ৫০ টাকা, দেড় ফুট ৩০ টাকা আর ১ ফুট ২০ টাকা এবং ফিতা আর ব্যান্ড বিক্রি করছেন ১০ টাকা দরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয়ের মাস
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প

জুন ১০, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান জুবাইদা রহমানের

জুন ১০, ২০২৬

সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১০, ২০২৬

প্রবাসফেরত আলমগীরের সবুজ উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT