বিনোদন

বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় ৩১ দিনে ৩১ যাত্রাপালা

বিজয় দিবসের নাটকীয় দৃশ্য, অভিনয়শিল্পীরা পারস্পরিক শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসের নাটকীয় দৃশ্য, যেখানে অভিনয়শিল্পীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন থেকেই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হল যাত্রাপালা প্রদর্শনী। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মাসব্যাপী এই যাত্রাপালা প্রদর্শনীতে ৩১টি যাত্রাদল ৩১টি যাত্রাপালা মঞ্চায়ন করবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা জানিয়েছে, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ যাত্রাপালা প্রদর্শনী হবে। যাত্রাপালা প্রদর্শনীর টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।

ডিসেম্বরের প্রতিদিনই থাকছে একটি যাত্রাপালা

প্রদর্শনীর টিকেট বিক্রি থেকে প্রাপ্ত অর্থসংশ্লিষ্ট যাত্রাদলকে দেওয়া হবে। এ ছাড়া প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের এই আয়োজনে সকলের উপস্থিতি সারাদেশের যাত্রাশিল্পীদের উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করা করছে।

বিষয়:ডিসেম্বর বিজয়ের মাস যাত্রাপালা শিল্পকলা সংস্কৃতি মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…