চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইয়ের চিন্তায় ভেঙে পড়েছেন সেলিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
সেলিনা, ভাইয়ের চিন্তায় ভেঙে পড়া, বাংলাদেশি নারী, সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের আলোচিত মুখ ও অভিনেত্রী সেলিনা জেটলির জীবনে নেমে এসেছে এক অঘটন! সংযুক্ত আরব আমিরাতে এক বছরের বেশি সময় ধরে আটক রয়েছেন তার ভাই বিক্রান্ত কুমার জেটলি, যিনি ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা!

এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন সেলিনা, ভাইয়ের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে তার উদ্বেগ ক্রমেই বাড়ছে। পরিবারের এই কঠিন পরিস্থিতি যেন হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলেছে বলিউডের এই অভিনেত্রীকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এ বিষয়ে সেলিনা জেটলি তার সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। সেখানে এই অভিনেত্রী বলেন, ‘আমার ডাম্পি, আশা করি তুমি ভালো আছো, আশা করি তুমি জানো আমি তোমার পাশে পাথরের মতো দাঁড়িয়ে আছি। আশা করি তুমি জানো, আমি একরাতও তোমার জন্য না কেঁদে ঘুমাতে পারি না।’

Banglabid

ভাই বিক্রান্তের দেশে ফেরার অপেক্ষায় সেলিনা আরও বলেন, ‘তুমি জানো, তোমার জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি। আমাদের মাঝে কেউ কখনো আসতে পারবে না। আমি কোনো প্রচেষ্টা বাকি রাখিনি। ঈশ্বর তোমার ও আমার প্রতি দয়া দেখাবেন। আমার ভাই, তোমার অপেক্ষায় আছি।‘

যথাযথ আইন ও চিকিৎসাসেবা ছাড়াই মেজর বিক্রান্ত জেটলিকে আবুধাবিতে আটক রাখা হয়েছে বলে অভিযোগ সেলিনার। এ বিষয়ে ভারত সরকারের কাছে সহযোগিতা চেয়েছে জেটলির পরিবার। পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করছেন রাঘব কাক্কর।

রাঘব কাক্কর বলেন, ‘সরকার একজন নোডাল অফিসার নিয়োগ করেছেন, যাতে আবেদনকারী ও তার ভাইয়ের মধ্যে যোগাযোগ স্থাপন সহজ হয়, কার্যকর আইনগত সহায়তা প্রদান করা যায় এবং মামলার অগ্রগতির বিষয়ে আমাদের আপডেট দেওয়া হয়। এই পদক্ষেপগুলো তার মুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে। এটি ভারত ও ইউএই-এর সম্পর্ক আরও দৃঢ় করবে।’

Reneta

জানা যায়, অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত কুমার জেটলি চতুর্থ প্রজন্মের সেনা কর্মকর্তা। বিশেষ বাহিনীতে (স্পেশাল ফোর্সেস) কর্মরত ছিলেন তিনি। ২০২৪ সালের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিক্রান্তকে আটক করা হয়।

২০০১ সালে ‘জানশীন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সেলিনা জেটলির। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু সফল সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু ক্যারিয়ারের মাঝপথে আকস্মিকভাবে বিয়ে করেন প্রাক্তন মিস ইন্ডিয়া। তারপর থেকেই অভিনয় থেকে দূরে রয়েছেন ৪৩ বছর বয়সি এই নায়িকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীবিক্রান্ত কুমার জেটলিভাইসেলিনা জেটলি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসপাতালে ভর্তি প্রেম চোপড়া এখন কেমন আছেন?

পরবর্তী

আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে ‘তত্ত্বাবধায়ক সরকার’ চান আবেদনকারীরা

পরবর্তী
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, শান্ত ও পরিষ্কার আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে 'তত্ত্বাবধায়ক সরকার' চান আবেদনকারীরা

সোনার অলংকারের ছবি, বিভিন্ন ডিজাইনের গহনা দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT