চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির সিদ্ধান্তের পর শচীনের কথায় অবসর নেননি শেবাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বীরেন্দ্র শেবাগ, মহেন্দ্র সিং ধোনি এবং শচিন টেন্ডুলকার

২০১১ বিশ্বকাপজয়ী ভারত দলের অন্যতম সদস্য ছিলেন বীরেন্দ্র শেবাগ। টানা তিন বছর তার দখলে ছিল ওয়ানডের সর্বোচ্চ একক রানের রেকর্ড, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। উজ্জ্বল ক্যারিয়ারে ফর্ম হারিয়েছেন বেশ কবার। ২০০৮ সালে একবার ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছিলেন। কারণ ছিল মহেন্দ্র সিং ধোনির সিদ্ধান্তে তার দল থেকে বাদ পড়া। সেসময় শচীন টেন্ডুলকারের পরামর্শে অবসর নেননি শেবাগ, এতদিনে সেবিষয়ে মুখ খুলেছেন।

২০০৭-০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে শেষ ম্যাচগুলোতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একাদশ থেকে বাদ দিয়েছিলেন শেবাগকে। পরে তাকে মূল দলেই রাখা হয়নি। তখন অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরে শচীনের কাছে যান আলোচনার জন্য, শচীন দলে থেকে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগান শেবাগকে।

ধোনির আচরণ নিয়ে শেবাগ বলেছেন, ‘আমি প্রথম তিনটি ম্যাচ খেলেছিলাম এবং তারপর ধোনি আমাকে দল থেকে বাদ দিয়েছিলেন। এরপর আমাকে আর জাতীয় দলে নির্বাচিত করা হয়নি। তখন মনে হয়েছিল, যদি প্রথম একাদশের অংশ না হতে পারি, তাহলে ওয়ানডে ক্রিকেট খেলার কোন মানে নেই।’

হতাশ হয়ে সেসময় ভালো নির্দেশনা নিতে শচীনের সাথে কথা বলেন শেবাগ। কিংবদন্তি তাকে সাহস দেন, ‘আমি টেন্ডুলকারের কাছে যাই আর তাকে বলি, ওয়ানডে থেকে অবসর নেয়ার কথা ভাবছি। তিনি আমাকে সরাসরি না করে দেন। শচীন আমাকে বলেন, আমি ১৯৯৯-২০০০ সালেও এরকম একটা সময় পার করেছিলাম, তখন মনে হয়েছিল আমার ক্রিকেট ছেড়ে দেয়া উচিত। কিন্তু সেসময় কেটে গেছে। তুমি একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, যেটা কেটে যাবে। আবেগপ্রবণ হয়ে কোন সিদ্ধান্ত নিও না। নিজেকে কিছুটা সময় দাও এবং এক-দুই সিরিজ খেলো, তারপর সিদ্ধান্ত নাও।’

শচীনের কথায় শেবাগ কাজ করেন, দলে ফিরে আসেন এবং একাদশে জায়গা ফিরে পান। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্ণাঢ্য ওয়ানডে ক্যারিয়ারে ২৫১ ম্যাচে ১৫ সেঞ্চুরি এবং ৩৮ অর্ধশতকে ৮,২৭৩ রান আছে শেবাগের, একটি ডাবল সেঞ্চুরি আছে। টেস্টে ১০৪ ম্যাচে ১৮০ ইনিংসে ২৩ সেঞ্চুরি এবং ৩২ অর্ধশতকে ৮,৫৮৬ রান করেছেন, চারটি ডাবল সেঞ্চুরি আছে, যার মধ্যে দুটি ৩০০ পেরোনো ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধোনিভারতলিড স্পোর্টসশচিনশেবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

জিয়া হ\ত্যা ও সেনা বিদ্রোহের মামলার খসড়া তৈরি করেছিল তৎকালীন ডিজিএফআই

জুলাই ৩০, ২০২৬

ইরাকে হামলায় সৌদি আরব: মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৩০

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেলেন তিন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT