ঢাকার নিম্ন আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্য ও অতিরিক্ত পুলিশ।
আজ বুধবার দুপুর ১২টার পর থেকেই আদালত প্রাঙ্গণে এ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা বলেন, আদালতের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সে কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেশ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নাশকতা ঠেকাতে তল্লাশি করা হচ্ছে।








