চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণবিরোধী আন্দোলনে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

আজহার হেরা আজহার হেরা
৫:০৭ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, খাগড়াছড়ি, জনপদ
A A
খাগড়াছড়িতে আন্দোলনকারীরা ১৪৪ ধারা জারির প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এ আদেশ দেন।

অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং নারী নিপীড়নের বিরুদ্ধে পার্বত্য জেলায় চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ। জুম্ম ছাত্র ও জনতার এই আন্দোলনে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

জেলার অভ্যন্তরীণ সড়কেও গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে টায়ার পুড়িয়ে ও গাছ কেটে সড়ক অবরোধ করা হয়েছে। আলুটিলায় একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এতে বিপাকে পড়েছেন পর্যটকরাও, অনেকে সাজেক থেকে ফেরার পথে আটকা পড়েছেন।

Banglabid

শনিবার দুপুরে সদর উপজেলা এলাকায় পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে কয়েকজন আহত হন। একটি মসজিদের কাচ ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে। বর্তমানে এলাকায় নিরাপত্তা জোরদার করা হলেও জনমনে আতঙ্ক বিরাজ করছে।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরদিন ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। ওই সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে পুলিশ। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৪৪ ধারা জারিখাগড়াছড়িধর্ষণ বিরোধী আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT