বাংলাদেশ

সচিবালয়ে আগুন: উত্তরবঙ্গ সফর স্থগিত করে ফিরছেন উপদেষ্টা আসিফ

উপদেষ্টা আসিফের ছবি, সচিবালয়ে আগুনের ঘটনায় ফিরছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয়ে আগুনের ঘটনায় উপদেষ্টা আসিফ ফিরছেন, তিনি উত্তরবঙ্গ সফর স্থগিত করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তরবঙ্গ সফরের মাঝপথেই ঢাকায় ফিরছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার সকালে আসিফ মাহমুদ নীলফামারীতে অবস্থান করছিলেন। দুপুরে হেলিকপ্টারে করে তার কুড়িগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নীলফামারী থেকেই তিনি ঢাকায় ফিরছেন।

সরকারি সফরের অংশ হিসেবে উত্তরের জেলা পরিদর্শনের পাশাপাশি শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে আজ কুড়িগ্রাম যাওয়ার কথা ছিল আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।

গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া এক নোটিশে এই সফরসূচির কথা বলা হয়েছিল।

সফরসূচি অনুযায়ী, আজ দুপুরে তার হেলিকপ্টারে করে কুড়িগ্রামের চিলমারীতে গিয়ে এবং আগামীকাল শুক্রবার সকালে রাজারহাট উপজেলায় উপস্থিত হয়ে শীতবস্ত্র বিতরণ করার কথা ছিল।

বিষয়:আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবালয়ে আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…