শেখ হাসিনাকে ভারত আর রাখতে চাইছে না বলে ডয়চে ভেলের সাথে দীর্ঘ সাক্ষাৎকারে জানিয়েছেন ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, গণঅভ্যুত্থানে বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন হয়েছে। ২০ বছর পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকারি ও বিরোধী দল রয়েছে এবং গণতান্ত্রিক চর্চা ফিরেছে। বর্তমান সরকার কিছু কিছু ক্ষেত্রে হস্তক্ষেপ করলেও দেশে যথেষ্ট বাক্স্বাধীনতা রয়েছে। ডিডব্লিউ আলাপ অনুষ্ঠানে ৪৩ মিনিটের সাক্ষাৎকারে সাম্প্রতিক আরও বিষয় নিয়ে কথা বলেছেন এনসিপি’র মুখপাত্র।






