চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইল অনিয়ম প্রকাশের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ণ ২৩, মে ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, কোন ফাইলে অনিয়ম হয়েছে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে হবে।

শনিবার ২৩ মে রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রীর অভিযোগের জবাবে আসিফ মাহমুদ তার অবস্থান ব্যাখ্যা করেন।

লাইভে তিনি বলেন, প্রতিমন্ত্রীর আনা অভিযোগের বিষয়ে স্পষ্টতা থাকা প্রয়োজন। যদি কোনো অনিয়মের অভিযোগ থাকে, তাহলে সংশ্লিষ্ট ফাইলটি জনসমক্ষে প্রকাশ করা উচিত, যাতে জনগণ বিষয়টি জানতে পারে। তিনি আরও বলেন, সচিব বিদেশে বা অন্য কারণে অনুপস্থিত থাকলে জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয় এবং তা মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদনেই সম্পন্ন হয়—এতে আইনের কোনো ব্যত্যয় হয় না।

এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন।

তিনি আরও দাবি করেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন প্রকল্পগুলোতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পিরোজপুরসহ বিভিন্ন জেলায় উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, পিরোজপুরে প্রকল্প টেন্ডারের পর কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে।

Reneta

তিনি আরও জানান, এসব অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শন করে বন্ধ প্রকল্পগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াফাইলে অনিয়মসাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT