রাজনীতি

ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর দ্বিতীয় দফার আলোচনা

চ্যানেল আই অনলাইন: ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার আলোচনা আজ। কমিশনের প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে এবার শুরু হচ্ছে বিষয়ভিত্তিক আলোচনা পর্ব।

আজ মঙ্গলবার (৩ জুন) শুরু এই আলোচনা শুরু হচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল ১১টা থেকে শুরু হবে এই বৈঠক। ঈদুল আজহার আগে একটি এবং ঈদের পরে ধারাবাহিকভাবে একাধিক আলোচনা অনুষ্ঠিত হবে।

বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাব নিয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়নি, সেগুলোর ওপর এবার বেশি গুরুত্ব দেওয়া হবে।

আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে কমিশন আগামী জুলাই মাসেই একটি ঐতিহাসিক দলিল—‘জুলাই সনদ’ প্রকাশ করতে চায়। এর মাধ্যমে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন ধারা সূচিত হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে প্রথম দফার সংলাপ গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়। ওই পর্যায়ে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করে ঐকমত্য কমিশন।

বিষয়:ঐকমত্য কমিশন জুলাই সনদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…