চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, ধর্ম ও জীবন
A A
ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম দলের নেতৃত্বে সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজরের আম বয়ানের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় ধাপের ইজতেমা।

রোববার (২ ফেব্রুয়ারি) থেকেই দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা আসতে শুরু করেন। এর আগে আখেরি মোনাজাত শেষে প্রথম ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা মাঠ ত্যাগ করেন।

এই ধাপে ইজতেমায় অংশগ্রহণ করছে দেশের ২২টি জেলা। যার মধ্যে রয়েছে- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, জামালপুর, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, কক্সবাজারসহ নানা অঞ্চল। এছাড়া বিদেশি মেহমানদের জন্য প্রস্তুত করা হয়েছে পৃথক তাঁবু, যেখানে ৭৬টি দেশ থেকে প্রায় ৩ হাজার ৫০ জন মেহমান উপস্থিত আছেন। দ্বিতীয় ধাপের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজরের আম বয়ানের মাধ্যমে।

প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত শেষে তাবলিগ জামাতের স্বেচ্ছাসেবকরা দ্রুত মাঠ পরিষ্কার করেন এবং মাগরিবের আগেই কাজ সম্পন্ন করেন। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় ধাপের ইজতেমা, যার পর বিদেশি অতিথিরা নিজ নিজ দেশে ফিরে যাবেন।

প্রথম ধাপের ইজতেমায় গত ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট পাঁচজন মুসল্লি মৃত্যুবরণ করেন এবং প্রায় ৪০ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব ইজতেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুকে ‘ডাস্টবিন’ পোস্টের সমালোচনার জবাবে যা বললেন প্রেস সচিব

পরবর্তী

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

পরবর্তী

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

যুক্তরাষ্ট্রে কঠোর অভিযানে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

সর্বশেষ

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT