রাজনীতি

আবারও শুরু হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১৭ জুন)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিশন। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ সংলাপ শুরু হবে।

কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম পর্যায়ে অসমাপ্ত আলোচনা এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক ঐকমত্য গঠনে এবার গুরুত্ব দেয়া হবে। আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদের দ্বিকক্ষ কাঠামো, নারী প্রতিনিধিত্ব, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন এবং প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি নিয়ে দ্বিমতের বিষয়গুলো স্থান পেয়েছে।

১৭, ১৮ ও ১৯ জুন তিন দিনব্যাপী পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব বিষয়ে আলোচনা চলবে। আলোচনা সরাসরি সম্প্রচার করবে বিটিভি-নিউজ।

এর আগে দ্বিতীয় পর্যায়ের সংলাপের সূচনা হয় গত ২ জুন, উদ্বোধন করেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরদিন ৩ জুন বিষয়ভিত্তিক আলোচনা শুরু হলেও তিনটি বিষয়ে মতবিরোধের কারণে অধিবেশন মুলতবি করা হয়। আজ সেই মুলতবি বৈঠকই পুনরায় শুরু হচ্ছে।

বিষয়:জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক রাজনৈতিক দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…