চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ বছর পর আবারও শুরু হচ্ছে মালয়েশিয়ার সেই বিমানের খোঁজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মহা ৩৭০ স্মরণে স্মৃতিচিহ্ন ও বার্তা, মালয়েশিয়ার বিমান দুর্ঘটনা স্মরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বেইজিং যাওয়ার পথে ‘রহস্যময়ভাবে’ নিখোঁজ হওয়ার এক দশক পর, আগামী ৩০ ডিসেম্বর মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০-এর অনুসন্ধান পুনরায় শুরু হচ্ছে।

বুধবার ৩ ডিসেম্বর, মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা’র প্রকাশিত প্রতিবেদনে এই তথ্যটি জানা যায় ।

প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বোয়িং ৭৭৭ বিমানটি ২২৭ জন যাত্রী এবং ১২ জন ক্রু নিয়ে ‘নিখোঁজ’ হয়ে যায়।

Banglabid

এরপর থেকে বিমানটির খোঁজে একাধিক অনুসন্ধান অভিযান চালানো হলেও সবগুলোই ব্যর্থ প্রমাণিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে মাত্র কয়েক সপ্তাহের মাথায় এপ্রিল মাসে দক্ষিণ ভারত মহাসাগরে সবশেষ অনুসন্ধান স্থগিত করা হয়েছিল।

দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, অনুসন্ধান সংস্থা ওশান ইনফিনিটি নিশ্চিত করেছে যে তারা ৫৫ দিনের জন্য সমুদ্রতলের অভিযান কার্যক্রম পুনরায় শুরু করবে।

বিমানটি খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে বিবেচিত জায়গাগুলোতে অনুসন্ধান চালানো হবে বলেও এক বিবৃতিতে বলা হয়েছে। তবে অনুসন্ধান এলাকার কোন সুনির্দিষ্ট অবস্থান দেওয়া হয়নি।

Reneta

প্রতিবেদনে আরও জানা যায়, মালয়েশিয়ার তদন্তকারীরা প্রাথমিকভাবে এই শঙ্কাও উড়িয়ে দেননি যে বিমানটিকে ইচ্ছাকৃতভাবে ‘পথভ্রষ্ট’ করা হয়েছিল। ধারণা করা হয়, বিমানটির কিছু ধ্বংসাবশেষ আফ্রিকার উপকূল এবং ভারত মহাসাগরের দ্বীপগুলোতে ভেসে গেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটির ধ্বংসাবশেষ খোঁজার কাজ পুনরায় শুরু করার জন্য মালয়েশিয়া সরকার এবং ওশান ইনফিনিটির মধ্যে সম্মত শর্তাবলী অনুসারে অনুসন্ধান শুরু করা হবে।

দক্ষিণ ভারত মহাসাগরের ১৫ হাজার বর্গকিলোমিটার (৫,৭৯০ বর্গমাইল) এলাকাজুড়ে সমুদ্রতলদেশে অনুসন্ধানের সময় যদি উল্লেখযোগ্য ধ্বংসাবশেষ পাওয়া যায়, তাহলে সংস্থাটিকে ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে মালয়েশিয়া।

যদিও ওশান ইনফিনিটি ২০১৮ সাল পর্যন্ত অনুসন্ধান চালিয়েও বিমানটির উল্লেখযোগ্য কোনো ধ্বংসাবশেষ খুঁজে পায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তদন্তদক্ষিণ ভারত মহাসাগরপরিবহন মন্ত্রণালয়মালয়েশিয়ার বিমানের খোঁজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুদ্ধবিমানের উচ্চগতির ইজেকশন প্রযুক্তিতে এলিট ক্লাবে ভারত

পরবর্তী

জয়পুরহাটে দুর্বৃত্তের হামলায় এক নারী নিহত

পরবর্তী
জয়পুরহাটে দুর্বৃত্তের হামলায় নিহত নারীর পরিবারের সদস্যরা শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে দুর্বৃত্তের হামলায় এক নারী নিহত

সয়াবিন ও পাম তেলের বোতল, বাজারে মূল্য বৃদ্ধির প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির আইনগত ভিত্তিও নেই: বাণিজ্য উপদেষ্টা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT