চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুটা রাঙাতে পারলেন না সাগর, এবার প্রতিপক্ষ অলিম্পিক রৌপ্যজয়ী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

প্যারিস অলিম্পিক গেমসে আর্চারি ইভেন্ট দিয়ে রাতে অভিযান শুরু করেছে বাংলাদেশ। ছেলেদের ব্যক্তিগত র‌্যাঙ্কিং রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আর্চার সাগর ইসলাম। তবে শুরুটা রাঙাতে পারলেন না। প্যারিসের ইনভেলিদেস ভেন্যুতে হওয়া ইভেন্টে ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়েছেন লাল-সবুজের প্রতিনিধি। টেবিলের নিচের দিকে থাকায় পরবর্তী রাউন্ডে কঠিন প্রতিপক্ষকে পেয়েছেন। সেরা ৩২ নির্ণয়ের লড়াইয়ে প্রতিদ্বন্ধিতা করবেন টোকিও অলিম্পিকে (২০২০ সাল) রৌপ্য ইতালির মাউরো নেসপোলির সঙ্গে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শুরু হয় ছেলেদের ব্যক্তিগত র‌্যাঙ্কিং রাউন্ড। এই রাউন্ডে আর্চাররা ৭২টি করে তির মারেন। মোট ৭২০ পয়েন্ট এর মধ্যে সাগর ৬৫২ পয়েন্ট আদায় করেন। পরবর্তী রাউন্ডে সাগরের প্রতিপক্ষ নেসপোলি ৬৭০ পয়েন্ট নিয়ে ২০তম হয়েছেন।

আগামী ৩১ জুলাই বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় নেসপোলির মুখোমুখি হবেন ১৮ বর্ষী সাগর।

র‍্যাঙ্কিং রাউন্ডে প্রথম হয়েছেন সাউথ কোরিয়ার কিম উ জিন, তার স্কোর ৬৮৬। দ্বিতীয় হয়েছেন আরেক সাউথ কোরিয়ার আর্চার কিম জে ডিওক, তার স্কোর ৬৮২। ৬৮১ স্কোর করে তৃতীয় হয়েছেন জার্মানির উনরাহ ফ্লোরিন। ভারতের বোমাদেবারা ধীরাজ ৬৮১ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছেন।

সাগরের পাশাপাশি অলিম্পিকে অংশ নেয়া শ্যুটার রবিউল ইসলাম ২৮ জুলাই ছাতেইরক্স শুটিং সেন্টারে ১০ মিটার এয়ার রাইফেল বাছাইপর্বে লড়বেন । সাঁতারু সামিউল ইসলাম রাফি ৩০ জুলাই প্যারিস লা ডিফেন্স অ্যারেনায় ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টের বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই ভেন্যুতে ৩ আগস্ট আরেক সাঁতারু সোনিয়া খাতুন ৫০ মিটার ফ্রিস্টাইল বাছাইয়ে অংশ নেবেন। ইংল্যান্ডে বসবাস করা বাংলাদেশি স্প্রিন্টার ইমরানুর রহমান ৪ আগস্ট স্ট্যাডে ডি ফ্রান্সে ১০০ মিটার স্প্রিন্টের বাছাইপর্বে অংশ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্চারিনেসপোলিপ্যারিস অলিম্পিকলিড স্পোর্টসসাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথা ‘ভেঙে’ চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ ট্রফি দেবেন ট্রাম্প

জুন ২৪, ২০২৬

শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

জুন ২৪, ২০২৬

বিশ্বকাপের মাঝে মা হারালেন ফ্রান্সের কোচ দেশম

জুন ২৪, ২০২৬

‘আমি ফিরে এসেছি’

জুন ২৪, ২০২৬

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে যত রেকর্ড

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT