বিনোদন

‘আমি গল্প বলতে চাই, কিন্তু আর সময় নেই’, বললেন স্করসিস

স্করসিসের হাসিমুখের ছবি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত অভিনেতা স্করসিসের একটি হাসিমুখের ছবি, তিনি পেশাদার পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শনিবার কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’। সম্প্রতি ছবি প্রসঙ্গে কথা বলতে আন্তর্জাতিক গণমাধ্যম ‘ডেডলাইন’-এর সাংবাদিক মাইক ফ্লেমিং মুখোমুখি হয়েছেন নির্মাতা। সিনেমার পাশাপাশি কথা বলেছেন নানা বিষয় নিয়ে।

‘ডেডলাইন’-এর তরফ থেকে স্করসিসকে বলা করা হয়েছে, ‘আপনার বয়স আশি। ক্যামেরার পেছনে কাজের সেই উদ্যম কি এখনও পান?’ নির্মাতা বলেন, ‘আমি আট সপ্তাহের ছুটিও চাই, একই সাথে সিনেমাও বানাতে চাই। পুরো পৃথিবী আমার দখলে, কিন্তু অনেক দেরী হয়ে গেছে, অনেক দেরী’।

নির্মাতা আরও বলেন, “আমার বয়স হয়েছে। আমি পড়ি, দেখি। গল্প বলতে চাই। কিন্তু আর সময় নেই। কুরোসাওয়া যখন অস্কার পেয়েছেন, জর্জ লুকাস ও স্টিভেন স্পিলবার্গ তাঁর হাতে পুরষ্কার তুলে দিয়েছেন। নির্মাতা বলেছেন, ‘আমি এতদিনে বুঝতে পারছি সিনেমা কেমন হওয়া উচিত, তবে অনেক দেরী হয়ে গেছে।’ তাঁর বয়স তখন ৮৩ ছিল। তখন আমি বলেছিলাম, ‘তিনি কী বোঝাতে চেয়েছেন?’ এখন আমি বুঝি তিনি আসলে কী বলতে চেয়েছেন।’

স্করসিসের পরবর্তী সিনেমা ‘দ্য ওয়েজার’। ছবির মূল ভূমিকায় থাকছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। স্করসিস প্রতিটি ছবির মাঝে লম্বা বিরতি নেন। ভক্তদের আশা, বিরতির কথা না ভেবে ‘দ্য ওয়েজার’-এর কাজ শুরু করে ফেলুক নির্মাতা।

‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা। এটি মার্টিন স্করসিসের ক্যারিয়ারের প্রথম ওয়েস্টার্ন ঘরানার ছবি। সিনেমাটি তৈরি করতে দুই বছর সময় লেগেছে স্করসিসের। জানা গেছে, সিনেমাটি ৩ ঘণ্টা ৪৫ মিনিটের হবে। লিওনার্দো ডি ক্যাপ্রিও ছাড়াও আরও অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, ব্রেন্ডন ফ্রেজার, জেসি প্লেমনস, জন লিথগোসহ অনেকে।

‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির গল্প রচিত হয়েছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঞ্চলের ‘ওসেজ’ জাতিকে কেন্দ্র করে। সে সময় মাথাপিছু আয়ের হিসেবে সবচেয়ে ধনী ছিল ‘ওসেজ’ জাতি। কিন্তু যখন তাদের ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদের খনি আবিষ্কৃত হতে থাকে, তখন থেকেই সেখানে হত্যা ও অরাজকতা বাড়তে শুরু করে। এর তদন্তের ভার নেয় এফবিআই। তদন্তে বেরিয়ে আসে ভয়ংকর সব ষড়যন্ত্রের ছক। ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ ছবির চিত্রনাট্য লিখেছেন এরিক লোথ।

বিষয়:৭৬ তম কান চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব মার্টিন স্করসিস লিওনার্দো ডিক্যাপ্রিও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…