চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাছের কথোপকথনের ভিডিও ধারণ করলেন বিজ্ঞানীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৪
তথ্যপ্রযুক্তি
A A
নিয়ন সবুজ গাছের পাতা, বিজ্ঞানীদের গবেষণার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের বিজ্ঞানীদের একটি দল গাছেদের একে অপরের সাথে কথা বলার রিয়েল টাইম ভিডিও ফুটেজ ধারণ করেছেন।

এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি সাইতামা বিশ্ববিদ্যালয়ের আণবিক জীববিজ্ঞানী মাসাতসুগু টয়োটার নেতৃত্বে একটি গবেষণা দলের এই উল্লেখযোগ্য আবিষ্কার নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত হয়। গবেষক দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন পিএইচডি শিক্ষার্থী ইউরি আরতানি এবং পোস্টডক্টরাল গবেষক তাকুয়া উয়েমুরা।

গবেষণায় দেখা গেছে, গাছপালা বায়ুবাহিত যৌগের এক গন্ধযুক্ত সূক্ষ্ম কুয়াশা নির্গত করে, যার মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে। এই যৌগ কাছাকাছি গাছপালাকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করার জন্য ব্যবস্থা হিসেবে কাজ করে।

Banglabid

জাপানি বিজ্ঞানীদের রেকর্ড করা ভিডিওটিতে দেখা গেছে, কীভাবে গাছপালা এই বায়বীয় সংকেতগুলো গ্রহণ করে এবং প্রতিক্রিয়া জানায়। দলটি পর্যবেক্ষণ করেছে যে কীভাবে একটি অক্ষত উদ্ভিদ কীটপতঙ্গ বা অন্যান্য ক্ষতিগ্রস্থ উদ্ভিদ থেকে নির্গত জৈবযৌগগুলোর প্রতি প্রতিক্রিয়া জানায়।

গবেষণায় লেখক বলেছেন, উদ্ভিদ পোকামাকড় বা অন্যান্য উপায়ে ক্ষতিগ্রস্ত নিকটবর্তী উদ্ভিদ থেকে নির্গত উদ্বায়ী জৈবযৌগ শনাক্ত করতে সক্ষম। জৈবযৌগগুলো উদ্ভিদ অনুভব করতে পারে। প্রতিক্রিয়া হিসেবে তারা নিজেদের স্ব-প্রতিরক্ষা ব্য়বস্থা চালু করে দেয় অর্থাৎ নিজেকে রক্ষা করে। এই ধরনের আন্তঃউদ্ভিদ যোগাযোগ পরিবেশগত হুমকি থেকে নিজেদের রক্ষা করতে সহায়তা করে।

যোগাযোগটি ধারণ করতে বিজ্ঞানীরা, একটি পাত্রে কিছু টমেটো পাতা ও শুঁয়োপোকা রাখেন এবং আরেকটি পাত্রে অ্যারাবিডোপসিস থালিয়ানা নামে এক ধরণের সরিষা গাছের আগাছা রাখেন। দুটি পাত্রকে একটি বায়ু পাম্প দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত করা হয়।

Reneta

পরীক্ষায় দেখা যায়, শুঁয়োপোকা টমেটো গাছের পাতা খেতে শুরু করতেই অন্য গাছে তার প্রভাব পড়তে শুরু করে। দুই গাছের কথাবার্তা ধরা পড়ে বায়োসেন্সরের ব্যবহারে। টমেটো পাতা থেকে অ্যারাবিডোপসিসে জৈবযৌগ ছড়িয়ে পড়ে। এই যৌগ বা ‘কম্পাউন্ড’ গ্রহণ করে অ্যারাবিডোপসিস গাছটি বুঝতে পারে যে পাশের টমেটো গাছটি আক্রান্ত। এতে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া শুরু হয় অ্যারাবিডোপসিস গাছটিতে। গাছের গোটা শরীরে ছড়িয়ে পড়ে সতর্কতা। শরীরকে সতর্ক করতে শুরু করে গাছটি।

ক্যালসিয়াম আয়নের উপস্থিতির কারণে অ্যারাবিডোপসিসের পাতায় উজ্জ্বল হলুদ বর্ণ ফুটে ওঠে। এই প্রক্রিয়া হয় বায়বীয় যৌগের আদান-প্রদানে। টয়োটা বলছেন, কখন কীভাবে উদ্ভিদ নিজেদের মধ্যে সতর্কবার্তা পাঠায় তা আবিষ্কার হল। এর থেকে প্রমাণিত যে, একটা বড় জিনিস আমাদের চোখের আড়ালে রয়েছে। গাছ সঠিক সময় নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করে। সেই তথ্য গ্রহণ করে নিজেদের সতর্ক করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কথোপকথনগাছবিজ্ঞানীভিডিও
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোথায় হারালেন রাম চরণ?

পরবর্তী

মাকে নিয়ে ভুয়া খবর না ছড়াতে কোহলির ভাইয়ের অনুরোধ

পরবর্তী
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি, আইপিএল ম্যাচে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে নিয়ে ভুয়া খবর না ছড়াতে কোহলির ভাইয়ের অনুরোধ

অমর্ত্য সেনের ছবি, তিনি হাসছেন ও চুলকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অমর্ত্য সেনের জমি খালি করতে বিশ্বভারতীর নির্দেশ খারিজ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT