জনপদ

ভ্যান উল্টে স্কুল ছাত্র নিহত

দুর্ঘটনায় শোকাহত পরিবার ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যান দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্রের পরিবারের সদস্যরা শোক প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেহেরপুরের গাংনীতে অবৈধ শ্যালো ইঞ্জিন চালিত ভ্যান উল্টে সাজ্জাদ হোসেন নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন এবং এই ঘটনায় হাসান আলি নামের অপর একজন মারাত্মক আহত হয়েছেন। নিহত সাজ্জাদ হোসেন উপজেলা চরগোয়াল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও হাসান আলী একই এলাকার শরিফুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার ২৫ মে সকাল ৮ টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গ্রামের আব্দুস সাত্তারের ছেলে হেলাল তার অবৈধ শ্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বা গাড়ি নিয়ে ইটভাটায় মাটি দেওয়ার উদ্দেশ্যে সাজ্জাদ হোসেন ও তার বন্ধুকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়। পুরাতন মটমুড়া-মোহাম্মদপুর সড়কে লাটা হাম্বা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনা স্থলেই সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়। আহত হাসানকে উদ্ধার করে স্থানী ক্লিনিকে নিলে তার অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলা হয়।

ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এস আই আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনায় নিহতর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:মেহেরপুর সড়ক দুর্ঘটনা স্কুল ছাত্র নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…