জনপদ

সর্বনিম্ন তাপমাত্রায় রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঘন কুয়াশায় ঢাকা রাস্তা, যানবাহন চলাচল বন্ধের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গেছে, যানবাহন চলাচল বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহীতে শৈতপ্রবাহ অনুভূত হওয়ায় এবং তাপমাত্রা দশ ডিগ্রির নিচে থাকায় জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। আজ রোববার ও আগামীকাল সোমবার বন্ধ থাকবে বিদ্যালয়সমূহ।

আজ রোববার (২১ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

এদিকে রাজশাহীতে শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী মহানগর ইউনিট ও বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।

বিষয়:উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরবিদ্যালয় বন্ধ ঘোষণারাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা
প্রতিবেদক

আবুসালেহ ফাত্তাহ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…