স্কলাস্টিকা স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ইয়াসমিন মুরশেদ বৃহস্পতিবার ৩১ জুলাই মারা গেছেন। ইন্নান ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি বৃহস্পতিবার রাত ৮টা ৩১ মিনিটে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মরহুমা ইয়াসমিন মুরশেদ এক পুত্র মাহের মুরশেদ এবং এক কন্যা মাদিহা মুরশেদকে রেখে গেছেন। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের পর গুলশানের আজাদ মসজিদে।
জানাজার পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে উত্তরা সেক্টর ১-এ অবস্থিত স্কলাস্টিকার সিনিয়র ক্যাম্পাসে। সেখানে বিকাল ৪টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

