চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার রেলস্টেশনে দেশের প্রথম লাগেজ স্ক্যানার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৬:৩৩ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বাংলাদেশে প্রথমবারের মতো রেলস্টেশনে লাগেজ স্ক্যানিং সেবা চালু হলো কক্সবাজারে।

সোমবার ৪ আগস্ট সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের আধুনিক স্ক্যানার মেশিন বসানো হয় বলে জানিয়েছেন রেলস্টেশনের টিকিট কালেক্টর শান্ত বড়ুয়া।

এদিন কক্সবাজার রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসে ওঠার আগে যাত্রীদের লাগেজ স্ক্যানারে পরীক্ষা করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করছে। স্ক্যানিংয়ে সন্দেহজনক কিছু শনাক্ত হলে ব্যাগ খুলে পরীক্ষা করা হয়। যাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন।

আইকনিক রেলস্টেশনের টিকিট কালেক্টর শান্ত বড়ুয়া বলেন, কক্সবাজার থেকে মাদক ও চোরাচালান বেড়েছে। এ প্রবণতা রোধে এবং যাত্রীসেবা নিশ্চিত করতে স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। যাত্রীদের অনুরোধ, ট্রেন ছাড়ার অন্তত আধা ঘণ্টা আগে স্টেশনে পৌঁছাবেন।

তিনি জানান, আমেরিকা থেকে আনা এই মেশিন দেশের প্রথম রেলস্টেশনে স্ক্যানার হিসেবে কক্সবাজারে স্থাপন করা হয়েছে। এটি ওষুধজাত দ্রব্য, আগ্নেয়াস্ত্র, মাদক ও চোরাইপণ্য শনাক্ত করতে সক্ষম। শনাক্ত হওয়ার পরই কেবল তল্লাশি করা হয়, যাতে যাত্রীরা বিড়ম্বনার শিকার না হন।

ঢাকাগামী যাত্রী সাইমন ইসলাম বলেন, “নতুন এই উদ্যোগ আমাদের নিরাপত্তা বাড়াবে। তবে অহেতুক হয়রানি যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।”

Reneta

অপর যাত্রী আরেফা আক্তার বলেন, “পরিবার নিয়ে ভ্রমণকারীদের জন্য এটি স্বস্তির খবর। দ্রুত স্ক্যানিং করা গেলে আরও ভালো হবে।”

২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে কক্সবাজার রেললাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।

বর্তমানে কক্সবাজার-ঢাকা রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস, আর কক্সবাজার-চট্টগ্রাম রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার রেলস্টেশনস্ক্যানার স্থাপন
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT