বিনোদন

ফিরলেন শায়লা সাবি, সঙ্গে ইরফান সাজ্জাদ

শায়লা সাবি ও ইরফান সাজ্জাদসহ পরিবারের সদস্যদের পারিবারিক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শায়লা সাবি ও ইরফান সাজ্জাদসহ পরিবারের সদস্যরা একসঙ্গে পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনেকদিন থেকেই পর্দায় নেই শায়লা সাবি। মাঝেমধ্যে অভিনয়ে ফিরলেও আবার হুট করে আড়ালে চলে যান। তবে এবার তিনি নতুন করে ফিরলেন। এরমধ্যে শেষ করেছেন নতুন একটি নাটকের কাজ। নাম ‘সবার বিয়ে’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন ইরফান সাজ্জাদ।

নাটকের গল্পে দেখা যাবে, আবিরের বন্ধু করিম ওরফে ক্র্যাম পছন্দ করে চাঁদনী নামের এক মেয়েকে। চাঁদনীকে তার বাবা মা বিয়ে দিতে চায়। আবীর বলে ভাগিয়ে নিয়ে আয়। ভাগিয়ে নিয়ে গিয়ে বন্ধু দীপ এর বাবার রিসোর্টে গিয়ে আমরা বিয়ে করে ফেলবো। তারা সেভাবে সব সেটও করে ফেলে।

যথারীতি প্ল্যান মতো চাঁদনীকে ভাগিয়ে নিয়ে আসে করিম। তাকে হেল্প করে আবির। কিন্তু দেখে যে মেয়ে ভেগেছে, সে তার বান্ধবী সানজানা। আবির, সানজানা দুজনেই দুজনকে দেখে রিঅ্যাক্ট করে। রিঅ্যাকশন খুবই কড়া।

বন্ধু আর বান্ধবী পড়ে বিরাট বিপদে। সে বলে দোস্ত তোরা যদি এমন করিস তাহলে তো আমাদের বিয়ে হবে না। এরপরই গল্প মোড় নেয় অন্যদিকে।

নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। তিনি বলেন, এটা রোমান্টিক-কমেডি ড্রামা। বন্ধুত্বের গল্পে প্রেম-ভালোবাসা নিয়ে নির্মিত হয়েছে। দর্শকরা বেশ উপভোগ করবেন।

প্রযোজক আকবর হায়দার মুন্না জানান, চলতি মাসেই নাটকটি উন্মুক্ত হবে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে।

‘সবার বিয়ে’ নাটকটিতে ইরফান সাজ্জাদ-শায়লা সাবি ছাড়া আরও অভিনয় করেছেন শাহবাজ সানি, জান্নাতুল ফেরদৌস কাজল, ইশরাক, সমু চৌধুরী, মিলি বাশার, আমিন আজাদ, শেলী আহসান, আনিস বাপ্পী, অনুভব মাহবুব, শওকত শোভন প্রমুখ।

বিষয়:ইরফান সাজ্জাদ শায়লা সাবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…