চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী শায়লা সাবি এখন কন্যার মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

প্রথমবার মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী শায়লা সাবি। তার কোলজুড়ে জন্ম নিয়েছে ফুটফুটে এক কন্যা সন্তান। মা হওয়ার খবর সোশাল মিডিয়ায় নিজেই জানালেন শায়লা সাবি।

২২ সেপ্টেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নবজাতকের মুখ দেখেন তিনি। মা ও মেয়ে দুজনই হাসপাতালে আছেন এবং ভালো আছেন।

সোমবার সকালে শায়লা সাবি জানান, যারা আমার ও আমার বেবির জন্য দোয়া করেছেন এবং আমাকে উইশ করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে বেবিটা এখন বেশ ভালো আছে। যারা পাশে ছিলেন তাদেরকে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।

২০১২ সালে ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসেন শায়লা সাবি। সেখান থেকেই ক্যারিয়ার শুরু হয় তার। একের পর এক টিভি নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করে চলেছেন এই মডেল অভিনেত্রী।

২০১৪ সালে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘প্রিয়া তুমি সুখী হও’-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান শায়লা। এরই ধারাবাহিকতায় ইমপ্রেসের আরেক প্রশংসিত ছবি ‘ঘাসফুল’-এও অভিনয় করেন তিনি। মুক্তির প্রতীক্ষায় আছে তানিম রহমান অংশুর পরিচালনায় ‘আদি’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিইমপ্রেসঘাসফুললিড বিনোদনশায়লা সাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কে বস, সেটা নেতানিয়াহু জানেন: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT