জায়েদ খানের সঙ্গে ২৭ সেকেন্ডের একটি শুটিং ফুটেজ ছেড়ে ‘হা হা রিয়েক্ট’র কবলে পড়েছেন পশ্চিমবঙ্গের ‘আওয়ারা’ খ্যাত নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি।
শুরু হা হা রিয়েক্ট নয়, রীতিমত কমেন্টবক্স চেক করলেও দেখা যাচ্ছে ট্রলও হচ্ছেন তিনি। গেল মাসের শেষদিকে কক্সবাজারে তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ ছবির শুটিংয়ে এসেছিলেন সায়ন্তিকা। তার সঙ্গে আছেন জায়েদ খানও।
ওই ছবির শুটিংয়ে ‘বিহাইন্ড দ্য সিন ফ্রম বাংলাদেশ… জায়েদ খান’ ক্যাপশন দিয়ে ২৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপস ছাড়েন সায়ন্তিকা।
ভিডিওতে বোঝা যাচ্ছে, গানের শুটিং করছেন তারা। সেই ক্লিপস ছেড়ে রীতিমত নাজেহাল অবস্থায় সায়ন্তিকা! কমেন্ট বক্সেও বিভিন্ন ফানি মন্তব্যে করা হচ্ছে ট্রল! দুই দিনে ৬৭ হাজার লাইকের মধ্যে সায়ন্তিকার সেই পোস্টে ৫৫ হাজারই হা হা রিয়েক্ট!
অধিকাংশ মন্তব্যই বাংলাদেশ থেকে করা হয়েছে। যেখানে জায়েদের সঙ্গে সায়ন্তিকতাকে নিয়ে মজা নিচ্ছে নেটিজেনরা! মজা করে মুশফিক আর হুজাইফা নামে একজন মন্তব্যে লিখেছেন, “হা হা রিয়েক্টের মালিক হয়ে গেল সায়ন্তিকা।”
শুটিং চলাকালে জায়েদ খান দৈনিক সায়ন্তিকাকে নিয়ে তার ফেসবুকে কিছু না কিছু পোস্ট দিচ্ছেন। সেইসব পোস্টেও হা হা রিয়েক্টের আধিক্য!
এদিকে, ‘ছায়াবাজ’ ছবির শুটিং শেষে কলকাতায় উড়াল দিয়েছেন সায়ন্তিকা। যাওয়ার আগে জায়েদের সঙ্গে ‘টাইগার’ নামে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। জানা যায়, আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে কামরুজ্জামান রোমান পরিচালিত ছবিটি হবে অ্যাকশন-থ্রিলার। যার বেশিরভাগ শুটিং হবে ইংল্যান্ডে।







