কর্পোরেট নিউজ

বনানীতে সেভয় ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

বনানীতে সেভয় ফ্ল্যাগশিপ আউটলেটের আইসক্রিম কাউন্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

বনানীতে সেভয় ফ্ল্যাগশিপ আউটলেটের আইসক্রিম কাউন্টার, যেখানে কর্মীরা পরিবেশন করছে বিভিন্ন স্বাদের আইসক্রিম।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রিমিয়াম আইসক্রিম অভিজ্ঞতায় নতুন অনন্য মাত্রা যোগ করলো সেভয় গ্যালারি। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) বনানী রোড ৭বি, প্লট ৫০-এ সেভয় আইসক্রিম এর প্রথম ফ্ল্যাগশিপ আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশের মানুষকে প্রিমিয়াম আইসক্রিম অভিজ্ঞতা দেওয়ার স্বপ্ন থেকেই সেভয় গ্যালারির শুরু। প্রতিটি আইসক্রিম তৈরি হয় সতেজ মানসম্পন্ন উপকরণ আর স্বাদের নিখুঁত মিশ্রণে।

বনানীর এই নতুন আউটলেটটির মনোমুগ্ধকর নান্দনিক ছোঁয়া আর আরামদায়ক পরিবেশ গ্রাহককে পৌঁছে দেবে স্বপ্নময় ভালোবাসার মায়াময় জগতে —যেখানে পরিবার ও বন্ধুরা একসাথে বসে উপভোগ করতে পারবে প্রিমিয়াম আইসক্রিমের আসল অভিজাত স্বাদ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ফ্ল্যাগশিপ আউটলেটটি উদ্বোধন সেভয় গ্যালারির যাত্রায় একটি সাফল্য স্মারক গৌরবময় অর্জন। ভবিষ্যতে ব্র্যান্ডটি ঢাকার বাইরে দেশের আরও শহরে শাখা খোলার পরিকল্পনা করছে, যেন আরও বেশি মানুষ সেভয়ের বিশেষ স্বাদ ও আনন্দ উপভোগ করতে পারে।

বর্তমানে সেভয় গ্যালারি গ্রাহকদের সেবা দিচ্ছে ধানমন্ডি, তেজগাঁও, শেফ’স টেবিল গুলশান ১, মেরুল বাড্ডা এবং শেফ’স টেবিল সিলেট-এর আউটলেটগুলোতে।

প্রতিটি আউটলেটে সেভয় গ্যালারি ধরে রেখেছে তাদের প্রিমিয়াম এক্সপেরিয়েন্স, নতুন ভাবনা আর খাঁটি স্বাদের প্রতিশ্রুতি। সেভয় আইসক্রিমের ভুবনে আভিজাত্যের প্রতীক, থাকুন সেভয়ের সাথে, হাত রেখে হাতে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…