চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ার সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এশিয়ার নতুন সবচেয়ে ধনী মহিলা হলেন ভারতের সাবিত্রী জিন্দাল। চীনের ইয়াং হুইয়ানকে পিছনে ফেলে এগিয়ে রইলেন সাবিত্রী দেবী।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের সম্পত্তি সংকটের জেরে এশিয়ার ধনী মহিলার তকমা হারালেন ইয়াং। শুক্রবার ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, সাবিত্রী জিন্দালের সম্পতির পরিমাণ ১১.৩ বিলিয়ন ডলার।

৭২ বছর বয়সী জিন্দাল ভারতের ১০তম ধনী। ২০০৫ সালে তার স্বামী ওপি জিন্দাল একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। এরপরই জিন্দাল গ্রুপের চেয়ারম্যান হন সাবিত্রী দেবী। কোম্পানিটি ভারতে তৃতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদক এবং সিমেন্ট, শক্তি তৈরিতেও কাজ করে।

সাম্প্রতিক বছরগুলোতে জিন্দালের সম্পদের পরিমাণ ব্যাপকভাবে ওঠানামা করেছে। কোভিড-১৯ মহামারীর শুরুতে এপ্রিলে ৩.২ বিলিয়ন ডলারে নেমে আসে। তারপরে ২০২২ সালের এপ্রিলে সম্পতি ১৫.৬ বিলিয়ন ডলারে পৌঁছে যায়। কারণ রাশিয়া-ইউক্রেনের আক্রমণের ফলে পণ্যের দাম বেড়ে যায়।

একদিকে মা-স্ত্রী, অন্যদিকে দেশের অন্যতম বড় ব্যবসায়িক গোষ্ঠীর চেয়ারপার্সন, সবদিক সামলে সাবিত্রী সামনে এগিয়েছেন। তার মোট নয় সন্তানের মধ্যে চারজন পুত্রসন্তান রয়েছেন। ওপি জিন্দালের মৃত্যুর পরে চার পুত্রের মধ্যে জিন্দাল গোষ্ঠীর ব্যবসা ভাগ হয়ে গিয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যবসা গিয়েছে সজ্জন জিন্দালের অধীনে। জেএসডব্লিউ সহ জিন্দাল গোষ্ঠীর সবথেকে বড় সম্পত্তির অধিকারী তিনিই।

ব্যবসায়িক ক্ষেত্রের পাশাপাশি রাজনীতিতেও সাবিত্রী জিন্দালের নিজস্ব উজ্জ্বল উপস্থিতি রয়েছে। জীবিত অবস্থায় হরিয়ানা সরকারের মন্ত্রী ছিলেন ওপি জিন্দাল। তার মৃত্যুর পরে হরিয়ানা বিধানসভায় নির্বাচিত হন সাবিত্রী জিন্দাল। বর্তমানে তিনি কংগ্রেসের সদস্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেনীতে আর্থ সামাজিক উন্নয়নে ৮০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্থাপনা

পরবর্তী

রাবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, স্বামী কারাগারে

পরবর্তী
গ্রেপ্তার আব্দুল্লাহ ইসতিয়াক রাব্বি।ইনসেটে নিহত রিক্তা আক্তার।

রাবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, স্বামী কারাগারে

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

সর্বশেষ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT