বাংলাদেশ

সাভারে মিলিটারি ইনস্টিটিউটের শিক্ষার্থী নিহত

সাভারে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি লাঠিচার্জ ও ধাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে, পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকার সাভারে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের পর নিহতের বিষয়টি নিশ্চিত করে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। এর আগে দুপুরে রাবার বুলেটের আঘাতে নিহত হন তিনি।

নিহত ওই শিক্ষার্থী ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী বলে জানা গেছে।

এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে জানানো হয়, এখন পর্যন্ত একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার নাম ইয়ামিন। তিনি ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী বলে জানা গেছে।

বিষয়:কোটা আন্দোলন কোটাবিরোধী আন্দোলন শিক্ষার্থী নিহত সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…