ফুটবল

আল হিলালে প্রথম গোল নেইমারের

ফুটবল খেলোয়াড় গোল উদযাপন করছে, blue জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে একটি খেলোয়াড় গোল উদযাপন করছে, দর্শকরা পেছনে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে নাম লিখিয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার। ক্লাবটিতে এসে পাঁচ ম্যাচে খেললেও কোনোটিতে গোল পাননি। খরা কাটিয়ে এসএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নাসাজি মাজান্দারানের বিপক্ষে জালের দেখা পেলেন ৩১ বর্ষী তারকা, দলও জয় পেয়েছে ৩-০তে।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার দুই অর্ধেই আধিপত্য দেখিয়ে আল হিলাল। আগের ম্যাচ ড্র করায় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল এ ম্যাচ। নেইমারদের সামনে জয়ের বিকল্প ছিল না।

আগের ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়। সেই সঙ্গে শুরুর চার ম্যাচে গোল না পাওয়ায় সমালোচনাও শুনতে হয়েছে সাবেক বার্সেলোনা তারকাকে।

ম্যাচের ১৮ মিনিটে জালের দেখা পান ফুলহ্যামের সাবেক স্ট্রাইকার অ্যালেক্সান্দ্রার মিত্রোভিচ। নেইমার গোল পান ম্যাচের ৫৮ মিনিটে। ডি বক্সের সামনে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন সেলেসাওদের সর্বোচ্চ গোলদাতা। নেইমারের উদযাপনই বলে দিচ্ছিল, কতটা গুরুত্বপূর্ণ ছিল এই গোল। আল হিলালের হয়ে শেষ গোলটি করেন সালেহ আল সেহেরি।

ম্যাচে বেশির ভাগ সময় ১০ জনের দল নিয়ে খেলেছে দল দুটি। প্রথমার্ধের আগে বাজে আচরণের জন্য লাল কার্ড দেখেছেন আল হিলাল অধিনায়ক সালমান আল ফারাজ ও নাসাজি মাজান্দারানের খেলোয়াড় আমির মোহাম্মদ।

বিষয়:আল হিলাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ নেইমার সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…