চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি যুবরাজের বার্সেলোনা কেনার আকাশচুম্বী প্রস্তাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

সৌদি আরবের ফুটবলে বিনিয়োগ চোখে পড়ার মতো। নিজ দেশের লিগকেও ব্যাপক অর্থে ঢেলে সাজিয়েছে গত কয়েকবছরে। ইউরোপের তারকা ফুটবলাররা যেখানে আলো ছড়াচ্ছেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবার শিরোনামে এলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে কেনার প্রস্তাব ঘিরে। খবর, ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব, অবশ্য তাতেও ক্লাবটি কিনতে পারছেন না।

স্প্যানিশ গণমাধ্যমে প্রতিবেদন, মোহাম্মদ বিন সালমান বিশাল অঙ্কের অর্থ খরচ করে বার্সেলোনাকে কেনার প্রস্তাব দিয়েছেন। ক্রাউন প্রিন্সের প্রস্তাবটি ১০ বিলিয়ন ইউরো তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ কোটি টাকার। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো ক্লাব অবশ্য কখনোই বিদেশী একক অংশীদারের কাছে বিক্রির জন্য নয়।

প্রস্তাবটি মূলত সৌদি আরবের ক্রীড়া খাতে প্রভাব বিস্তারের কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলা হচ্ছে, যা হতে পারে সরাসরি বিনিয়োগের মাধ্যমে বা পাবলিক বিনিয়োগ তহবিলের মাধ্যমে।

কয়েকবছর ধরেই আর্থিক সংকটে জর্জরিত বার্সা। ২.৫ বিলিয়ন ইউরো ঋণে আছে। ১০ বিলিয়নের প্রস্তাবে আমূল বদলে যেতে পারে তাদের আগামীর পরিকল্পনা। সৌদির প্রস্তাব বার্সার ঋণ মেটাতে সক্ষম হবে এবং ক্রাউন প্রিন্সকে ক্লাবের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়ার জন্য যথেষ্ট তহবিল দেবে।

অবশ্য বার্সেলোনা বা রিয়ালের মতো ক্লাবের কখনও পুরোপুরি একক মালিকানায় থাকা সম্ভব নয়। বার্সা দীর্ঘদিন যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে আইনিভাবে সম্পূর্ণরূপে কিনে ফেলা সম্ভব নয়। ক্লাবটি সদস্যদের মালিকানায় আছে, যারা নির্বাচনী ও শাসন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। অর্থাৎ, কোন এক ব্যক্তি দেশি বা বিদেশি হোক, এককভাবে বার্সাকে কিনতে পারবে না। ভবিষ্যতে সৌদি পিআইএফ বার্সার আলাদা বাণিজ্যিক শাখায় বিনিয়োগ করতে পারে বলেও আলোচনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসৌদি আরবসৌদি পিআইএফসৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT