চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিন সমস্যা সমাধান হলে ইসরায়েলকে স্বীকৃতি দিবে সৌদি আরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান বলেছেন, ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়াসহ বিদ্যমান সমস্যা সমাধানে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছালে সৌদি আরব ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভয়েস অব আমেরিকার একটি প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সম্মেলনে যুবরাজ ফয়সাল বিন ফারহান বলেন, আমরা একমত যে ইসরায়েলের শান্তিও আঞ্চলিক শান্তির জন্য প্রয়োজনীয়, তবে এটি শুধুমাত্র একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই হতে পারে।

এই সময় সাংবাদিকরা, তখন সৌদি আরব ইসরায়েলকে বৃহত্তর রাজনৈতিক চুক্তির অংশ হিসেবে স্বীকৃতি দেবে কিনা এমন প্রশ্ন করলে তার জবাবে যুবরাজ ফয়সাল বলেন, অবশ্যই। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে কাজ করছি এবং এটি গাজার ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক।

ইসরায়েল এবং হামাসের মধ্যে গত অক্টোবরে সংঘাত শুরুর পর সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা অনেকটাই বাধা পরে যায়। এখন এমন কিছু ঘটলে নতুন করে শুরু হতে পারে এই দুই দেশের কূটনৈতিক বোঝাপড়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলফিলিস্তিনসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিষ্কার পরিচ্ছন্নতার খোঁজ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১, ২০২৬

নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি, পুরোনো দুর্নীতির বাস্তবতা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিটাল অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইনের সংশোধন জরুরি

আগস্ট ১, ২০২৬

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ২৪ লাখের বেশি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা-অনুদান বাড়াল সরকার

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT