ভারতীয় কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়ার নিয়ম কঠোর করেছে সৌদি সরকার। সৌদি আরবে কর্ম ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক ভারতীয়দের এখন থেকে তাদের পেশাদার এবং শিক্ষাগত যোগ্যতা যাচাই-বাছাই করা হবে। গত ১৪ জানুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতে সৌদি মিশন।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কাজের ভিসার ক্ষেত্রে পেশা যাচাইয়ের বিষয়টি অত্যাবশ্যকীয় করা হয়েছে। অর্থাৎ ভিসা পাওয়ার আগে তাদের পেশাগত দক্ষতার প্রমাণ দিতে হবে।
জানা গেছে, ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের বিষয়টি ছয় মাস আগে প্রস্তাব করা হয়। মূলত সৌদিতে ভারতীয়দের সংখ্যা কমাতেই এই কঠোরতা। কারণ ভারত থেকে যেসব কর্মী সৌদি যান, তারা ততটা প্রশিক্ষিত থাকেন না। এক্ষেত্রে ভারতে পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবকে দায়ী করা হয়।







