চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরব থেকে ইরানের দূতাবাসের চার কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরব ২৪ ঘণ্টার মধ্যে ইরানের সামরিক অ্যাটাশে ও দূতাবাসের চার কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। সৌদি ভূখণ্ডে পুনরাবৃত্ত ইরানি হামলার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (২১ মার্চ) এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ইরানের দূতাবাসের সামরিক অ্যাটাশে, সহকারী সামরিক অ্যাটাশে এবং মিশনের আরও তিন সদস্যকে অবাঞ্ছিত ব্যক্তি (পারসনা নন গ্রাটা) হিসেবে ঘোষণা করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হলো। সংঘাত চলাকালে তেহরান সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে, যেখানে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে, সেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। এসব হামলায় বেসামরিক এলাকা ও জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পুরো অঞ্চলে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরবের ওপর শত শত ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে, যার বেশিরভাগই প্রতিহত করা সম্ভব হয়েছে।

তবে দেশটির পূর্বাঞ্চলের জ্বালানি স্থাপনা ও রাজধানী রিয়াদও একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। চলতি মাসের শুরুতে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানে।

Reneta

গত বৃহস্পতিবার লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল লোডিং কার্যক্রম ব্যাহত হয়, যখন কাছাকাছি আরামকো-এক্সন যৌথ মালিকানাধীন স্যামরেফ শোধনাগারের কাছে একটি ড্রোন পড়ে।

ইরান কার্যত হরমুজ প্রণালী দিয়ে ট্যাংকার চলাচল বাধাগ্রস্ত করায় ইয়ানবু বন্দর বর্তমানে সৌদি আরবের একমাত্র কার্যকর রপ্তানি পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এর আগে সপ্তাহের শুরুতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, ইরানের প্রতি আস্থা ভেঙে গেছে এবং নিজেদের রক্ষার অধিকার সৌদি আরবের রয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজনে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর কাছে শক্তিশালী সক্ষমতা রয়েছে।

শনিবারের বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ইরানের হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও উত্তেজিত হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর এর গুরুতর প্রভাব পড়বে।

এর আগে বুধবার কাতারও দোহায় নিযুক্ত ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশেদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাদের দেশ ছাড়ার নির্দেশ দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইরানের দূতাবাসদূতাবাসসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

জুলাই ২৫, ২০২৬

কলকাতায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, আগ্রহ আছে বাংলাদেশেরও

জুলাই ২৫, ২০২৬

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননায় দুই চীনা গণিতবিদ

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT