হজ পরিষেবা চুক্তি চূড়ান্তে সৌদি আরবের সময়সীমা ঘোষণা

মক্কা মসজিদে মুসল্লিরা তাওয়াফ ও ইবাদত করছেন, সৌদি আরবের পবিত্র স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিভিন্ন দেশের হজ পরিষেবা অফিসগুলোর জন্য পরিষেবা চুক্তি চূড়ান্ত করার সময়সীমা ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
সোমবার (২০ জানুয়ারি) প্রকাশিত একটি প্রতিবেদনে খালিজ টাইমস জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারীর মধ্যে বিদেশ থেকে আসা হজযাত্রীদের জন্য নির্ধারিত নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, চুক্তিগুলো অবশ্যই বিদেশ থেকে আসা হজযাত্রীদের জন্য মনোনীত নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
বিভিন্ন দেশের হজ বিষয়ক অফিসগুলো যেসব কাজ সম্পাদন করতে হবে তার জন্যই এই মন্ত্রণালয় একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে। এই চুক্তি পর্বটি ২৩ অক্টোবর থেকে শুরু হয়েছিল।






