বিনোদন

সত্যজিৎ রায়: সভ্যতার সঙ্কট ও অন্যান্য প্রসঙ্গ

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নিয়মিত চলচ্চিত্র কর্মসূচি ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’

সত্যজিৎ রায় এর ছবি, সভ্যতার সঙ্কট বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যজিৎ রায় এর ছবি, সভ্যতার সঙ্কট ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রচিন্তার বিবিধ বিষয়ে আলোচনা-তর্ক ও ভাবনা বিনিময়ের একটি তৎপরতা হলো ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’। এটি ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নিয়মিত চলচ্চিত্র কর্মসূচি। আসন্ন বৈঠকের বিষয় ‘সত্যজিৎ রায়: সভ্যতার সঙ্কট ও অন্যান্য প্রসঙ্গ’।

বাংলা ভাষার প্রবাদপ্রতীম চলচ্চিত্রস্রষ্টা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ ছিল গত বছর। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি হিসেবে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেনের চলচ্চিত্রগ্রন্থ ‘সত্যজিৎ রায়: সভ্যতার সঙ্কট ও অন্যান্য প্রসঙ্গ’।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নিয়মিত আয়োজন চলচ্চিত্রের বাহাস পর্বে এই চলচ্চিত্রগ্রন্থের পাঠ-পর্যালোচনা ও সত্যজিৎ রায়ের চলচ্চিত্র বিষয়ে আলোচনার বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৫টায়। পাঠক সমাবেশের কাঁটাবন কেন্দ্রে।

এই আয়োজন হবে ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’-এর ৩৭তম অধিবেশন। আয়োজনে আলোচনা করবেন চলচ্চিত্র নির্মাতা এন. রাশেদ চৌধুরী এবং লেখক ও অনুবাদক প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ।

আয়োজনে উপস্থিত থাকবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবেন ‘সত্যজিৎ রায়: সভ্যতার সঙ্কট ও অন্যান্য প্রসঙ্গ’ চলচ্চিত্রগ্রন্থের লেখক মাহমুদুল হোসেন। আয়োজনে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি লেখক ও চলচ্চিত্র নির্মাতা বেলায়াত হোসেন মামুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।

বিষয়:অদ্রি হৃদয়েশ এন রাশেদ চৌধুরী পাঠক সমাবেশ বই বেলায়াত হোসেন মামুন মাহমুদুল হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…