গাজাবাসীর দীর্ঘ বঞ্চনার প্রতিক্রিয়াই শনিবারের হামলা: জাতিসংঘ মহাসচিব
গাজাবাসীর বিক্ষোভের ছবি, একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষের পাশে বসে আছেন, যা হামলার পরের পরিস্থিতি নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
তিন দিন লড়াইয়ের পর গাজা সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইসরাইল। ২৪ ঘণ্টায় কোন হামাস সদস্য অনুপ্রবেশ করেনি বলে জানিয়েছে তারা। সীমান্ত থেকে হামাসের দেড় হাজার সদস্যের মরদেহ পাওয়া গেছে বলে দাবি করেছে ইসরাইলী বাহিনী। অব্যাহত বিমান হামলার মধ্যে আহতদের জরুরি চিকিৎসার জন্য নিরাপদ করিডোর চেয়েছে প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ। ফিলিস্তিনীদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালাতে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেছেন, গাজাবাসীর দীর্ঘ বঞ্চনার প্রতিক্রিয়াই শনিবারের হামলা। তবে হামাসের সন্ত্রাসী কার্যক্রম তিনি সমর্থন করেননি।






