চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইটথ ওয়ার্ল্ড মিডিয়া কনফারেন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সরোজ মেহেদী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২২
বাংলাদেশ
A A
সরোজ মেহেদী হাসিমুখে, খোলা আকাশের নিচে, সবুজ গাছের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

এইটথ ওয়ার্ল্ড কনফারেন্স অন মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন (মেডকম-২০২৩)- এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক ও সাহিত্যিক সরোজ মেহেদী।

দ্য ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব নলেজ ম্যানেজমেন্ট (টিআইআইকেএম)- এর ব্যবস্থাপনা পরিচালক ইসানকা পি. গমেজ বুধবার এক অফিসিয়াল চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ওই কনফারেন্স ২০২৩ সালের সালের ১৬ মার্চ শুরু হবে। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ড, অষ্ট্রেলিয়া-সহ পৃথিবীর বিভিন্ন দেশের মিডিয়া বিশেষজ্ঞরা অংশ নেবেন। মেহেদী বাংলাদেশ-সহ সারাবিশ্বে কনফারেন্স নিয়ে আয়োজিত কার্যক্রমে অংশ নেবেন। বাংলাদেশ থেকে অংশগ্রহণেচ্ছু যে কেউ সরোজ মেহেদীর সঙ্গে কনফারেন্সে যোগদান করতে পারেন। তার সুপারিশে রয়েছে ফান্ডের সুবিধাও।

Banglabid

বর্তমানে গ্রিন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সরোজ মেহেদী দেশ-বিদেশে নানা ধরনের সংগঠন ও সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। বিশ্বের সবচেয়ে বড় শিক্ষা বিষয়ক দাতব্য সংস্থা ‘দেয়ার ওয়ার্ল্ড’র গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর, নরওয়েভিত্তিক পৃথিবীর অন্যতম বড় যুবা সংগঠন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফেস্টিভ্যাল ইন ত্রনদেইম (ইসফিত) এর অ্যাম্বাসেডর, মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘কমনওয়েলথ ফিউচার ইয়ুথ সামিট-২০১৮’র এক্সিকিউটিভ মেম্বার (মিডিয়া এন্ড কমিউনিকেশন)-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় কাজ করেন। জার্মানির থেকে ২০১৯ সালে তুর্কি ভাষায় লেখা মেহেদীর প্রথম বই ‘পলিটিক্যাল ইউজ অব মিডিয়া ইন সাউথ এশিয়া: বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া পারসপেকটিভ’ প্রকাশিত হয়েছে। তার বাংলায় লেখা ভ্রমণ ও মতামত ধর্মী বই ‘চেনা নগরে অচেনা সময়ে’ উৎস প্রকাশনী থেকে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া সম্প্রতি তিনি বাংলা-ইংরেজি-তুর্কি ভাষায় একটি পকেট অভিধান লেখার কাজ সম্পন্ন করেছেন। ২০১৮ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে খণ্ডকালীন শিক্ষক হিসেবে তুর্কি ভাষা পাঠ দান করে আসছেন।

একসময় সাংবাদিকতা করা মেহেদীর একটি জার্নাল প্রকাশনা রয়েছে। এছাড়া তিনি বেশকিছু আন্তর্জাতিক কনফারেন্সে পেপার উপস্থাপন করেছেন। জার্মানি, হাঙ্গেরি, তুরস্ক, নেদারল্যান্ড, বেলজিয়াম, মালয়েশিয়া, ইউক্রেনসহ বেশ কিছু দেশে বিভিন্ন কনফারেন্সসহ প্রোগ্রামে যোগ দিয়েছেন। এছাড়া তিনি ভ্রমণ করেছেন আরও বেশ কিছু দেশ। ২০১৮ সালে তুরস্ক সরকারের বৃত্তির আওতায় ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে মাস্টার্স সম্পন্ন করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্র্যান্ড অ্যাম্বাসেডর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শহীদ নূর হোসেন দিবস নানা আয়োজনে পালন

পরবর্তী

পরিবেশের ভারসাম্য রক্ষায় পিঁপড়া ও মৌমাছির ভূমিকা

পরবর্তী
পিঁপড়া ও মৌমাছির ভূমিকা নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশের ভারসাম্য রক্ষায় পিঁপড়া ও মৌমাছির ভূমিকা

অভিনেতা সিদ্দিক গুলশান-বনানী আসনের জন্য নির্বাচনী প্রচারণায়. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশান-বনানী আসনের এমপি হতে চান অভিনেতা সিদ্দিক

সর্বশেষ

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT