চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালকে ‘র‍্যাঙ্কিং’ দিয়ে বিবেচনা করতে চান না জামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
জামাল বসে আছেন সংবাদ সম্মেলনে, পেছনে ব্যাকড্রপে লোগো ও বিজ্ঞাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি এশিয়ান কাপে প্রথম দুই ম্যাচে একটিতে ড্র ও অন্যটিতে হারের মুখ দেখেছে বাংলাদেশ। জামাল ভুঁইয়া-হামজা চৌধুরীদের পরের ম্যাচ হংকংয়ের মাঠে। ঘুরে দাঁড়ানোর ম্যাচ সামনে রেখে নেপালের সঙ্গে খেলে প্রস্তুতি সারবে লাল-সবুজের দল। হংকংয়ের চেয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে নেপাল পিছিয়ে থাকলেও প্রস্তুতির জন্য আদর্শই মনে করছেন জামাল। দেশের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করতে এসে জানালেন বাংলাদেশ অধিনায়ক।

সোমবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি সেরে জামাল বললেন, ‘এখানে এসে বেশ ভালো লাগছে। আমি খুব উচ্ছ্বসিত। আমি তো মনে করেছিলাম শুধু সাক্ষর করে চলে যাব, কিন্তু বুঝতে পারিনি যে এখানেও আমার ভক্ত-সমর্থকরা আছেন এবং আমাকে তারা দারুণভাবে গ্রহণ করেছেন।’

পরে খেলার প্রসঙ্গ উঠলে বললেন, ‘নেপালের ম্যাচ অবশ্যই একটি প্রস্তুতিমূলক ম্যাচ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে হংকংয়ের সঙ্গে এবং ভারতের সঙ্গে। তবে নেপালের সঙ্গে দুই ম্যাচও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ভারতের সঙ্গে ড্র করছি। ভারতও আমাদের চেয়ে অনেক এগিয়ে। এখানে আসলে র‍্যাঙ্কিং দিয়ে হিসাব করতে পারেন না। তাই দেখা যাক কী হয়।’

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪তম। ১৩৩তম দল ভারতের সঙ্গে ড্র করেছেন জামাল-হামজারা, সেদিক থেকে ভারতের চেয়ে হংকং ১৪ ধাপ পিছিয়ে ১৪৭তে আছে। অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ঘরে ও বাইরে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এদিকে কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ৬ ও ৯ সেপ্টেম্বর হবে নেপালের সঙ্গে বাংলাদেশের প্রীতি ম্যাচ দুটি। ফিফা র‍্যাঙ্কিংয়ে নেপাল আছে ১৭৬তম স্থানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান কাপ বাছাইজামালনেপালবাংলাদেশব্র্যান্ড অ্যাম্বাসেডরলিড স্পোর্টসহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখে না: মাহফুজ

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেন্ডারে বিশেষ শর্ত দিয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুযোগ থাকে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

হামে আরও তিন শিশুর মৃত্যু

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT