চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাও পাওলোকে হারিয়ে ২৯ বছর পর ব্রাজিল চ্যাম্পিয়ন বোতাফোগো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সপ্তাহখানেক আগে লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে বোতাফোগো। আরও একটি ট্রফি ধরা দিল ক্লাবটির। সাও পাওলোকে হারিয়ে ২৯ বছর পর ব্রাজিলিয়ান লিগ চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি।

সোমবার ব্রাজিলের শীর্ষ লিগ সিরি-এ’র ম্যাচে সাও পাওলোকে ২-১ গোলে হারায় বোতাফোগো। ঘরের মাঠে ৩৭ মিনিটে জেফারসন সাভারিনোর গোলে এগিয়ে যায় বোতাফোগো। ৬৩ মিনিটে সাও পাওলোকে সমতায় ফেরান উইলিয়াম গোমেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গ্রেগোরের গোলে জয় নিশ্চিত হয় ক্লাবটির।

৩৮ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে বোতাফোগো। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ পালমেইরাস। বোতাফোগোর তৃতীয় সিরি-এ শিরোপা এটি। ১৯৬৮ সালে প্রথমটি জেতে তারা। ১৯৯৫ সালে দ্বিতীয়বার ব্রাজিল সেরার খেতাব জিতেছিল।

২০২২ সালে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের সহ-মালিক যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী জন টেক্সটর বোতাফোগোকে কিনেছেন। গত সপ্তাহে অ্যাটলেটিকো মিনেইরোকে ৩-১ গোলে হারিয়ে কোপা লিবার্তোদোরেস শিরোপা জিতেছে দলটি। যুক্তরাষ্ট্রে গড়াতে চলা ৩২ দলের ক্লাব বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে ক্লাবটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বোতাফোগোব্রাজিললিড স্পোর্টসসাও পাওলো
শেয়ারTweetPin

সর্বশেষ

পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস

জুন ২২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার দুইয়ের বেশি গোল, প্রথম জয়ে টিকে থাকল মিশরের আশা

জুন ২২, ২০২৬

স্পেনের পর উরুগুয়েকে রুখে দিয়েও পয়েন্ট আদায় করল কেপ ভার্দে

জুন ২২, ২০২৬

মেসির রেকর্ড ছাড়িয়ে গেলেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT