বিনোদন

সংগীত মিলিয়ে দিল দুই বাংলা!

দুই বাংলার সংগীতশিল্পীরা একসঙ্গে মিলিত হয়ে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বাংলার সংগীতশিল্পীরা একসঙ্গে মিলিত হয়ে ছবি তুলেছেন, যা সংগীতের বন্ধনকে তুলে ধরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক সংগীত দিবস উপলক্ষে সম্প্রতি দশ দিনের সফরে কলকাতা গিয়েছিলেন বাংলাদেশের রোমিও ব্রাদার্স। তাদের সাথে পরিবেশনায় যুক্ত হয়েছিলেন কলকাতার আবৃত্তিশিল্পী ও গীতিকার শুভদীপ চক্রবর্ত্তী।

কলকাতা শহরের নানা মঞ্চে শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে সকলকে। কবিতা আবৃত্তির সাথে রবীন্দ্রনাথ, নজরুল, আধুনিক বাংলা গান সহ হিন্দী ও ইংরেজি গানের সমন্বয় নির্মাণ করে এক অনন্য মেলবন্ধন।

রোমিও ব্রাদার্সের নয়ন ও অরূপের কণ্ঠে সেই সমস্ত গান তৈরি করে এক সুরের মায়াজাল। সাথে শুভদীপের আবৃত্তির সংযোগ তাদের সামগ্রিক নিবেদনকে এক বিরাট উচ্চতায় নিয়ে যায়। প্রতিটি পরিবেশনায় মুগ্ধ হয় তিলোত্তমা।

অনুষ্ঠানের এই সফর শুরু হয়েছিল বেহালা শরৎ সদনে চিদানন্দ ডান্স একাডেমির অনুষ্ঠানে। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুনা সেন প্রেক্ষাগৃহে মৃত্তিকা আয়োজনে সম্মাননা অর্পণ করা হয় শিল্পীদের।

এরপর প্রতিধ্বনি ও এই আমাদের গান শীর্ষক দুটি অনুষ্ঠানে গানে আর কবিতায় অসাধারণ যুগলবন্দী পরিবেশন করেন নয়ন, অরুপ ও শুভদীপ। একটি বেসরকারি টিভি চ্যানেলে রোমিও ব্রাদার্সকে নিয়ে মহরমের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও বিখ্যাত সংগীতশিল্পী নীপবীথি ঘোষের আমন্ত্রণে একটি লাইভ সেশনে রোমিও ভ্রাতৃদ্বয়ের পরিবেশনা নজর কাড়ে।

আগামি দিনে তাদের কাজের মাধ্যমে দুই বাংলার সাংস্কৃতিক বিনিময়ে এক অভূতপূর্ব নজির সৃষ্টি করতে চান বাংলাদেশের নয়ন ও অরুপ এবং কলকাতার শিল্পী শুভদীপ চক্রবর্ত্তী।

বিষয়:কলকাতা সংগীত সংগীত দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…