বাংলাদেশ

স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী মারা গেছেন

প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী, বয়স্ক নারী ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী, বয়স্ক নারী, সোনালী গহনা ও লাল-সাদা শাড়ি পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরী মারা গেছেন।

অনিতা চৌধুরী রোববার দুপুর ১টা ৬ মিনিটে স্কয়ার হসপিটালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শোকাহত স্কয়ার পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায়, প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী।

 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…