চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দ্বিতীয় ফাইনালে ভারত, বেথেলের সেঞ্চুরিতে লাভ হল না ইংল্যান্ডের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৮ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের দেয়া হিমালয়সম লক্ষ্য তাড়ায় নেমে ঝড় তুলেছিলেন জ্যাকব বেথেল। সেঞ্চুরিও করেন ইংল্যান্ড ব্যাটার। তবে লাভ হয়নি তাতে। ৭ রানে হেরে শেষ চারে থেকেই আসর শেষ করতে হয়েছে ইংলিশদের। দুর্দান্ত জয়ে টানা দ্বিতীয়বার টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট কেটেছে সূর্যকুমার যাদবের দল।

আগামী রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নরা টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথম সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে কিউইরা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে ভারত। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৫৩ রানের সংগ্রহ গড়ে আয়োজক দলটি। জবাবে নেমে ৭ উইকেটে ২৪৬ রানে থামে ইংলিশদের ইনিংস।

পাহাড়সম রানতাড়ায় নেমে ১৩ রানে ফিল সল্টের উইকেট হারায় ইংল্যান্ড। ৩ বলে ৫ রান করে ফিরে যান। ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। হ্যারি ব্রুক আউট হন ৬ বলে ৭ রান করেন। ৬৪ রানে তৃতীয় উইকেট হারায় ইংলিশরা। জস বাটলার আউট হন ১৭ বলে ২৫ রান করেন।

৯৫ রানে টম ব্যান্টন আউট হন, ৫ বলে ১৭ রান করেন এই ব্যাটার। পঞ্চম উইকেটে উইল জ্যাকসকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন বেথেল। দলীয় ১৭২ রান জ্যাকস আউট হন ২০ বলে ৩৫ রান করে। এরপর স্যাম কারেনকে নিয়ে আরও ৫০ রান যোগ করেন বেথেল। পাশাপাশি নিজের সেঞ্চুরিও পূর্ণ করেন ৪৯ বলে। দলীয় ২২ রানে কারেন আউট হন ১৪ বলে ১৮ রানে।

এরপর তিন রান যোগ করতেই রানআউট হন বেথেল। ৮ চার ও ৭ ছক্কায় ৪৮ বলে ১০৫ রান করেন। শেষ দিকে জফরা আর্চার ৪ বলে ১৯ রান আদায় করলেও লাভ হয়নি ইংলিশদের। ৭ রানে হারতে হয় তাদের।

Reneta

ভারত বোলারদের মধ্যে হার্দিক পান্ডিয়া ২ উইকেট নেন। আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল নেন একটি করে উইকেট।

এরআগে ব্যাটে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। ২০ রানে ওপেনার অভিষেক শর্মার উইকেট হারায় দলটি। দ্বিতীয় উইকেটে সাঞ্জু স্যামসন ও ঈশান কিষাণ মিলে যোগ করেন ৯৭ রান। ৯.৩ ওভারে দলীয় ১১৭ রানে ঈশান ফিরলে জুটি ভাঙে। ৪ চার ও ২ ছক্কায় ১৮ বলে ৩৯ রান করেন।

তৃতীয় উইকেটে স্যামসন ও শিভম দুবে মিলে যোগ করেন আরও ৪৩ রান। ১৩.১ ওভারে দলীয় ১৬০ রানে স্যামসন আউট হন। ৮ চার ও ৭ ছক্কায় ৪২ বলে ৮৯ রান করেন ভারত ওপেনার।

১৫.৪ ওভারে ১৯০ রানে চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। সূর্যকুমার যাদব আউট হন ৬ বলে ১১ রান করে। ২১২ রানে শিভম দুবে আউট হন। ১ চার ও ৪ ছক্কায় ২৫ বলে ৪৩ রান করেন। ২৩৬ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত। তিলক ভার্মা আউট হন ৭ বলে ২১ রান করে। এরপর ২৫১ রানে হার্দিক পান্ডিয়া আউট হন। ৩ চার ও ২ ছক্কায় ১২ বলে ২৭ রান করেন। শেষ অবধি ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৫৩ রান।

ইংলিশ বোলারদের হয়ে উইল জ্যাকস ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন। জোফরা আর্চার নেন এক উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪দুবেবেথেলভারতমুম্বাইলিড স্পোর্টসস্যামসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: মীর শাহে আলম

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

জুন ১৮, ২০২৬

সায়েন্টিফিক আমেরিকানের ‘উদীয়মান তারকা’ তালিকায় বাংলাদেশের তনিমা

জুন ১৮, ২০২৬

২০২৫ সালে ব্যাংক খাতে নজিরবিহীন লোকসান, পাঁচ ব্যাংকে বড় ক্ষতি

জুন ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT