এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হল সামিত সোমের। ঘরের মাঠে লাল-সবুজের জার্সিতে হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলামদের সাথে মাঠ মাতাতে নামছেন কানাডা লিগে খেলা মিডফিল্ডার। শুরুর একাদশে রাখা হয়নি নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে।
জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় গড়াবে ম্যাচ। গত ৪ জুন ভুটানের বিপক্ষে খেলা ফিফা প্রীতি ম্যাচের শুরুর একাদশ থেকে জামালের পাশাপাশি এসেছে আরও দুটি পরিবর্তন। আগের ম্যাচে গোল করা মিডফিল্ডার সোহেল রানার জায়গায় এসেছেন মোহাম্মদ হৃদয়। লেফটব্যাক তাজ উদ্দিনের পরিবর্তে একাদশে ফিরেছেন শাকিল আহাদ তপু।
ভুটান ম্যাচ দিয়ে অভিষেক হওয়া সৈয়দ কাজেম শাহ কিরমানি ও ফাহমিদুল আছেন শুরুর একাদশে।
বাংলাদেশের শুরুর একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, সামিত সোম, মোহাম্মদ হৃদয়, কাজেম শাহ, ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন।








